ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে একটি আদালত ভবনে সন্ত্রাসী হামলায় অন্তত ৫ জন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।ইরানের বিচার বিভাগ জানায়, শনিবার (২৬ জুলাই) সকালে জাহেদান শহরের প্রধান আদালত ভবনে অজ্ঞাত বন্দুকধারীরা এই সন্ত্রাসী হামলা চালায়। হামলার পরপরই জরুরি উদ্ধারকারী দল এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তথ্য মতে, ৫ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। নিরাপত্তার বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ জন সন্ত্রাসীও নিহত হয়েছে। জয়শ আল আদল নামে একটি সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। এর আগেও সিস্তান ও বালুচেস্তান প্রদেশের রাজধানী জাহেদানে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তের কাছে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর কারণে অস্থিরতা এবং বিক্ষিপ্ত সহিংসতা দেখা গেছে।  আদালতে হামলার আগে ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একটি ঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে একজন নিহত ও আরেকজন আহত হন। পশ্চিম আজারবাইজান ঘাঁটির আইআরজিসি জনসংযোগ প্রধান কর্নেল শাকের বলেন, কয়েক ঘণ্টা আগে সারদাশতের আগলান গ্রামের কাছে আইআরজিসির ঘাঁটিতে একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা নির্বিচারে গুলি চালিয়ে একজনকে হত্যা করে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রেনের নিচে ঝাপ দিয়ে যুবকের আত্মহত্যা
ট্রেনের নিচে ঝাপ দিয়ে যুবকের আত্মহত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সৎ মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা Read more

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

টি-টোয়েন্টিতে এখন দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। টানা চারটি সিরিজ জয় আত্মবিশ্বাসের পরিমাণ বাড়িয়েছে বহুগুণে। অন্যদিকে, নেপালের বিপক্ষে হেরে মান-সম্মান হারিয়ে Read more

জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ইটের আঘাতে যুবক নিহত
জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ইটের আঘাতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জামাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার বুধল Read more

বরিশালের পাঁচটি আসনে ‍কে কোন আসনে লড়বেন
বরিশালের পাঁচটি আসনে ‍কে কোন আসনে লড়বেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে বরিশাল-৩ আসনটি Read more

‘জীবনরক্ষাকারী ৭৩৯ ওষুধের দাম ঠিক করবে সরকার’
‘জীবনরক্ষাকারী ৭৩৯ ওষুধের দাম ঠিক করবে সরকার’

দেশে তৈরি জীবনরক্ষাকারী সকল ওষুধের দাম সরকারকে ঠিক করে দিতে হবে।  সোমবার (২৫ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন