নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ছাত্রীর নাম হালিমা ইসলাম অমিশা (১৪)। সে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের দোয়ামল্লিকপুর গ্রামের কামরুল ইসলামের মেয়ে। স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, হালিমা ইসলাম অমিশা লোহাগড়া পৌরসভার মদিনাপাড়ায় হযরত খাদিজা (রা:) তাহফিজুল কোরআন ক্যাডেট মহিলা মাদ্রাসায় পড়ালেখা করতেন। গত সোমবার (২১ এপ্রিল) বিকেলে মাদরাসা ভবনের ছাদের পাশে থাকা বিদ্যুতের তারে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে সে মারা যায়।এ ব্যাপারে লোহাগড়া হযরত খাদিজা (রা:) তাহফিজুল কোরআন ক্যাডেট মহিলা মাদ্রাসার পরিচালকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একাত্তরে বাংলাদেশে অনেক বড় আকাম করেছে জামায়াত: নাসীরুদ্দীন পাটওয়ারী
একাত্তরে বাংলাদেশে অনেক বড় আকাম করেছে জামায়াত: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জনগণের ওপরে কেন আপনারা দলীয় রাজনীতি Read more

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার কঠোর নির্দেশনা
৫০তম বিসিএস লিখিত পরীক্ষার কঠোর নির্দেশনা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীদের জন্য নতুন ও কঠোর নির্দেশিকা প্রকাশ করেছে। গতকাল রবিবার (১৫ মার্চ) Read more

বরিশালে ৫৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান
বরিশালে ৫৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশালে ৫৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা বিষয়ক Read more

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি বিমানবন্দর বন্ধ
ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি বিমানবন্দর বন্ধ

ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইলের অধিকৃত ভূখণ্ডে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যেটি তেলআবিবের আকাশে ঘুরে বেড়ানোয় জায়োনিস্টদের মধ্যে আতঙ্ক Read more

চীনের উপহারের হাসপাতাল দেবীগঞ্জে নির্মাণের দাবিতে মানববন্ধন
চীনের উপহারের হাসপাতাল দেবীগঞ্জে নির্মাণের দাবিতে মানববন্ধন

দীর্ঘদিনের চিকিৎসা বঞ্চনার প্রতিবাদে পঞ্চগড়ের দেবীগঞ্জে চীনের অনুদানে প্রস্তাবিত একটি হাজার শয্যার হাসপাতাল স্থাপনের দাবি তুলেছেন স্থানীয়রা। শনিবার (৩ মে) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন