দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য নির্ধারিত ডিজিটাল লটারি আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই কেন্দ্রীয় লটারি অনুষ্ঠিত হবে।গতকাল বুধবার (১০ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক চিঠির মাধ্যমে এ তথ্য জানায়।চিঠিতে বলা হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য মহানগরী থেকে জেলা সদর পর্যন্ত সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির ভর্তি পুরোপুরি ডিজিটাল লটারির মাধ্যমে সম্পন্ন হবে। ফলাফল ডাউনলোডের পর প্রতিষ্ঠান প্রধানদের সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ইমেইলের মাধ্যমে দ্রুত অবহিত করতে হবে।গত ২১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে ৫ ডিসেম্বর বিকেল ৫টায় শেষ হয়। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদনকারীদের মধ্য থেকে ভর্তির সুযোগ পাবেন আজকের লটারিতে নির্বাচিতরা।মাউশির তথ্য অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে মোট ৪ হাজার ৪৮টি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম চলছে। এর মধ্যে সরকারি স্কুল ৬৮৮টি, আর বেসরকারি স্কুল ৩ হাজার ৩৬০টি। সরকারি স্কুলে ১ লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন জমা পড়ে ২ লাখ ৬০ হাজার ২৪৪টি। আবেদনকারীরা মোট ৩ লাখ ৭৫ হাজার ৭২৮টি পছন্দক্রম দিয়েছেন।বেসরকারি প্রতিষ্ঠানে লটারির জন্য নির্ধারিত ১০ লাখ ৭২ হাজার ২৫১টি আসনের বিপরীতে আবেদন করেছে ৯৮ হাজার ৭৬২ জন শিক্ষার্থী, যারা পছন্দক্রম দিয়েছে ১ লাখ ৮০ হাজার ৮৬২টি। তবে মাউশি এখনো আবেদনসংখ্যার নতুন কোনো হালনাগাদ তথ্য জানায়নি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে ৫ বছরের শিশু নিখোঁজ, ধারণা খালের পানিতে ডুবে গেছে
মুন্সীগঞ্জে ৫ বছরের শিশু নিখোঁজ, ধারণা খালের পানিতে ডুবে গেছে

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রা হাটের বাশপট্টি এলাকায় ৫ বছরের শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তার নাম হাসান (৫)। সে Read more

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৭ জুন) হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে সকাল Read more

হালদায় পাওয়া গেলো মৃত ডলফিন
হালদায় পাওয়া গেলো মৃত ডলফিন

চট্টগ্রামের হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (২৫ আগস্ট) মদুনাঘাট কাটাখালি শাখা খাল থেকে এই ডলফিনটি Read more

৫ অভিনেত্রীর জন্মদিন আজ
৫ অভিনেত্রীর জন্মদিন আজ

আজ ১২ আগস্ট, আজকের এই দিন তারকা জগতের এক বিশেষ দিন। বিনোদন অঙ্গনে যেন জন্মদিনের উৎসব আজ। আজকের এই একই Read more

আজ ২৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ
নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর পুলিশ সদস্যদের অন্যতম দাবি ছিল বর্তমান ইউনিফর্ম পরিবর্তন করা। সেই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন