নোয়াখালীর কোম্পানীগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকার নাহার টাওয়ারে এ ঘটনা ঘটে। নিহত মো. আলাউদ্দিন (৩৭) জেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রামের বড় বাড়ির মোহাম্মদ উল্যার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে নির্মাণ শ্রমিক আলাউদ্দিন উপজেলার বসুরহাট বাজারের হাসপাতাল রোড এলাকার নাহার টাওয়ারের পঞ্চম তলার গাঁথুনির কাজ করতে যান। পরবর্তীতে সেখানে তিনি মিস্ত্রির সঙ্গে কাজ করছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে হঠাৎ অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু কাউছার বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমিসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করি। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। আমরা জানতে পেরেছি, নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান আলাউদ্দিন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান
দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির প্রধান হিসেবে আজ সোমবার (১২ মে) দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। গত ৭ Read more

‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’
‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’

ডাকসু নির্বাচনের সময় ছাত্রদল রাষ্ট্রের স্বার্থে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি প্রার্থী ও ছাত্রদলের Read more

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় এনসিপির প্রতিনিধি দল
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় এনসিপির প্রতিনিধি দল

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৪ সদস্যের Read more

হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ
হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (৫ মে) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট Read more

ধামইরহাটে ভূমি মেলার উদ্বোধন
ধামইরহাটে ভূমি মেলার উদ্বোধন

নওগাঁর ধামইরহাট উপজেলায় তিনদিন ব্যাপি ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ মে) বেলা ১১ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা Read more

বাড়তে পারে গরমের তীব্রতা
বাড়তে পারে গরমের তীব্রতা

দেশের ১৩টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। তাপপ্রবাহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন