‘ইসলামী অর্থনীতির গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা সভায় ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, মানুষ হুজুরদের কাছ থেকে পানি পড়া ও তাবিজ নিলেও ভোট দেয় না।রবিবার (১০ আগস্ট) কিশোরগঞ্জ শহরের আল জামিয়াতুল ইমদাদিয়ার উদ্যোগে ‘ইসলামী অর্থনীতির গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, রাষ্ট্র পরিচালনায় আলেমরা পিছিয়ে পড়েছে। সমাজ ও দেশ পরিচালনায় পিছিয়ে না থেকে আলেমদের এগিয়ে আসতে হবে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন আল জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদ। এতে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়ার অধ্যক্ষ মাওলানা হিফজুর রহমান, জামিয়া ইমদাদিয়ার সিনিয়র শায়খুল হাদিস মাওলানা শফিকুর রহমান জালালাবাদী, ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব মাওলানা ইমদাদুল প্রমুখ।এর আগে সকালে পাগলা মসজিদ পরিদর্শনে গিয়ে তিনি জানান, খুব শিগগিরই পাগলা মসজিদের দৃষ্টিনন্দন ১০ তলা ভবনের নির্মাণকাজ শুরু হবে। আধুনিক তুরস্কের নকশায় বহুমুখী কার্যক্রমের উপযোগী ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলা হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যেই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।তিনি আরও জানান, পাগলা মসজিদের ৯০ কোটি ৬৪ লাখ টাকা ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে এফডিআর হিসেবে রাখা আছে, যার লভ্যাংশ গরিব, অসহায়, অনাথ ও অসুস্থদের জন্য ব্যয় করা হয়। ইতোমধ্যে প্রায় ৮০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। তিনি প্রস্তাব করেছেন— দরিদ্র শিক্ষার্থীদেরও এই তহবিল থেকে সহায়তা দেওয়া হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা
শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা

সব ধরনের ক্রিকেট বয়কটের অবস্থান থেকে সরে এসেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। আগামীকাল শুক্রবার থেকেই ক্রিকেটে ফিরতে চায় তারা। তবে এজন্য Read more

স্থলভাগের গ্যাস ও তেলের খনির মজুত দ্রুত ফুরিয়ে আসছে, জাতিসংঘের সতর্কবার্তা
স্থলভাগের গ্যাস ও তেলের খনির মজুত দ্রুত ফুরিয়ে আসছে, জাতিসংঘের সতর্কবার্তা

বিশ্বের স্থলভাগে এ পর্যন্ত যতগুলো উত্তোলনযোগ্য গ্যাস ও তেলের খনির সন্ধান পাওয়া গেছে, সেগুলোর মজুত দ্রুত ফুরিয়ে আসছে বলে জানিয়েছে Read more

মিরসরাইয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
মিরসরাইয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই আলী হাসানের হাতে ছোট ভাই শাহাদাত হোসেন (৩৫) খুন হয়েছে। শনিবার (১ নভেম্বর) Read more

অনিয়ম বন্ধে রিটার্নিং-প্রিসাইডিং অফিসার নিয়োগে পরিবর্তন আসছে- বিবিসি বাংলাকে সিইসি
অনিয়ম বন্ধে রিটার্নিং-প্রিসাইডিং অফিসার নিয়োগে পরিবর্তন আসছে- বিবিসি বাংলাকে সিইসি

বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, অনিয়ম বন্ধে রিটার্নিং-প্রিসাইডিং অফিসার নিয়োগে পরিবর্তন আনার Read more

মঞ্চে দাঁড়িয়ে ওসমান হাদিকে স্মরণ করলেন তারেক রহমান
মঞ্চে দাঁড়িয়ে ওসমান হাদিকে স্মরণ করলেন তারেক রহমান

শহীদ ওসমান হাদি চেয়েছিলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর Read more

নাসার ভারতীয় বংশোদ্ভূত নারী কর্মকর্তাকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন
নাসার ভারতীয় বংশোদ্ভূত নারী কর্মকর্তাকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের ডাইভার্সিটি, ইকুইটি এবং ইনক্লুশন (ডিইআই) বিভাগের প্রধান নীলা রাজেন্দ্রকে বরখাস্ত করেছে। ভারতীয় বংশোদ্ভূত এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন