ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। তিন দেশের পক্ষ থেকে পৃথক বিবৃতির মাধ্যমে এ স্বীকৃতির কথা জানানো হয়।রবিবার (২১ সেপ্টেম্বর) এক ভিডিওবার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে বলেন, ‘শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধানের আশা পুনরুজ্জীবিত করতে, আজ আমি স্পষ্টভাবে বলছি—এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসেবে—যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।’এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে বলেন, ‘বর্তমান ইসরাইলি সরকার সুসংগঠিতভাবে কাজ করছে যাতে কোনোদিনো একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হতে পারে। তারা পশ্চিম তীরে ক্রমাগত বসতি সম্প্রসারণের নীতি অনুসরণ করেছে, যা আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ। গাজায় তাদের ধারাবাহিক হামলা লক্ষাধিক বেসামরিক মানুষকে হত্যা করেছে, দশ লক্ষাধিক মানুষকে বাস্তুচ্যুত করেছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এক ভয়াবহ ও প্রতিরোধযোগ্য দুর্ভিক্ষ সৃষ্টি করেছে।’‘বর্তমান ইসরাইলি সরকারের ঘোষিত নীতি হলো—কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না। এই প্রেক্ষাপটে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং ফিলিস্তিন রাষ্ট্র ও ইসরাইল রাষ্ট্র উভয়ের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যতের প্রতিশ্রুতি গড়ে তুলতে আমাদের অংশীদারিত্বের প্রস্তাব দিচ্ছে’-যোগ করেন কানাডার প্রধানমন্ত্রী।এছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এক বিবৃতিতে বলেছেন, রবিবারের এই স্বীকৃতি ‘কানাডা ও যুক্তরাজ্যের পাশাপাশি, দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য নতুন গতি সৃষ্টির লক্ষ্যে সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার একটি অংশ।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীকে হারিয়ে জয় দিয়ে বিপিএল শুরু ঢাকার
রাজশাহীকে হারিয়ে জয় দিয়ে বিপিএল শুরু ঢাকার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে জয় দিয়ে মিশন শুরু করল ঢাকা ক্যাপিটালস। বিপিএলের চলতি আসরের তৃতীয় এবং নিজেদের প্রথম Read more

কবিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুট, আহত ৫
কবিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুট, আহত ৫

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ৫নং ওয়ার্ডে স্টিল ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বালু ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা হামলা, ভাংচুর ও লুটপাট Read more

বেথেলের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ানোর আশা ইংলিশদের
বেথেলের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ানোর আশা ইংলিশদের

সিডনিতে চলমান পঞ্চম ও শেষ অ্যাশেজ টেস্টের চতুর্থ দিনে নজর কাড়লেন ইংলিশ ব্যাটার জ্যাকব বেথেল। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে Read more

মুল্ডারের ম্যারাথন ইনিংসে লারার রেকর্ডে ধাক্কা
মুল্ডারের ম্যারাথন ইনিংসে লারার রেকর্ডে ধাক্কা

টেস্ট ক্রিকেটে ২০০৪ সালে এক নতুন ইতিহাস রচনা করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। এরপর থেকে একে একে কেটে Read more

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অপর ট্রাক চালকের
যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অপর ট্রাক চালকের

যশোরে ট্রাকের ধাক্কায় হাফিজুর রহমান (৪৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে শার্শা উপজেলার Read more

তারেক রহমানের সংবর্ধনায় আসতে ১০ রুটে চলবে বিশেষ ট্রেন
তারেক রহমানের সংবর্ধনায় আসতে ১০ রুটে চলবে বিশেষ ট্রেন

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছরের বেশি সময় বিদেশে নির্বাসিত থাকার পর তার দেশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন