গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়মের অভিযোগে হটলাইনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে হাসপাতালের নানা অসংগতি ও অনিয়মের সত্যতা মিলেছে বলে জানিয়েছে দুদক।অভিযানটি নেতৃত্ব দেন দুদকের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক। তার সঙ্গে ছিলেন উপপরিচালকের কার্যালয়ের সাগর কুমার সাহাসহ টিমের অন্যান্য সদস্যরা।অভিযোগের মধ্যে ছিল, চিকিৎসকদের অনুপস্থিতি, হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ, সেবার নিম্নমান, ওষুধ বিতরণে গরমিল, রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করা।অভিযানে হাসপাতালের রান্নাঘরে মেলে আরও চরম অনিয়ম। ৫০ জন রোগীর জন্য বরাদ্দ ৮ কেজি ২০০ গ্রাম মাছের বদলে পাওয়া যায় মাত্র ৫ কেজি। দেড় কেজি ডালের পরিবর্তে মজুত ছিল মাত্র ৫০০ গ্রাম, দেড় লিটার তেলের স্থলে পাওয়া যায় মাত্র ৫০০ গ্রাম। কাগজে ৪০টি ডিম দেখালেও গুনে পাওয়া যায় ৩৪টি।এছাড়া রোগীর বেডে সিট নম্বর না থাকা, রেজিস্টারে ওষুধ বিতরণের তথ্য গরমিল, এবং রোগীদের নির্ধারিত ওষুধ না দিয়ে বাইরে থেকে কিনতে বাধ্য করার অভিযোগও পাওয়া যায়। একজন রোগীকে ৮ ধরনের ওষুধ দেওয়ার কথা থাকলেও ৩ থেকে ৫টি ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছে বলে জানা গেছে।দুদকের গাজীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক জানান, অভিযানে পাওয়া অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে। বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে, এবং পরবর্তী ধাপে কমিশন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০২৬ সালের হজের রোডম্যাপ ঘোষণা, ১২ অক্টোবরের মধ্যে নিবন্ধন
২০২৬ সালের হজের রোডম্যাপ ঘোষণা, ১২ অক্টোবরের মধ্যে নিবন্ধন

২০২৬ সালের হজ কার্যক্রমের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে সৌদি আরব সরকার। আগামী বছর হজে অংশ নিতে আগ্রহী বাংলাদেশি যাত্রীদের চলতি Read more

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নিয়ে ইসিতে ডিসির চিঠি
ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নিয়ে ইসিতে ডিসির চিঠি

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে আন্দোলন অব্যাহত রয়েছে। এ অবস্থায় ফরিদপুরের জেলা Read more

পদ্মায় বাসডুবি: নিহত বেড়ে ২৩, সবার পরিচয় শনাক্ত
পদ্মায় বাসডুবি: নিহত বেড়ে ২৩, সবার পরিচয় শনাক্ত

দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৩ Read more

খলনায়ক হতে হতে বেঁচে গেলেন সিরাজ
খলনায়ক হতে হতে বেঁচে গেলেন সিরাজ

ওভাল টেস্টে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিলো মাত্র ৭ রান। অন্যদিকে ভারতের প্রয়োজন ছিল ১ উইকেট। রুদ্ধশ্বাস এই মুহূর্তে ভারতকে Read more

আনিসুল ও সালমান ট্রাইব্যুনালে
আনিসুল ও সালমান ট্রাইব্যুনালে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে গণঅভ্যুত্থানকালে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে Read more

ধানের ট্রাকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ সেনাবাহিনীর হাতে আটক ৩
ধানের ট্রাকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ সেনাবাহিনীর হাতে আটক ৩

নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপির নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন