জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, তারা বিএনপি এবং জামায়াত উভয় দলের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিতে প্রস্তুত। যারা রাজনৈতিক সংস্কার সমর্থন করেন এবং তৃণমূল পর্যায়ে শক্তিশালী যোগাযোগ বজায় রাখেন তাদের মনোনয়ন দেওয়া হবে বলেও জানান তিনি।নিজ দলের প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণার আগে এমন কথা বলেন এনসিপির প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার সকালে (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপি-র প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রথম ধাপে আমরা ১২৫ জন প্রার্থীকে মনোনয়ন দিচ্ছি।’তিনি বলেন, ‘দ্বিতীয় ধাপে বিএনপির যারা বিদ্রোহী কিন্তু সংস্কারের পক্ষে তাদেরকে মনোনয়ন দিবো। জামায়াতের যারা বিদ্রোহী তাদেরকে মনোনয়ন দিবো।’তাছাড়া যারা টাকার কাছে হেরে গেছে কিন্তু জনগণের সাথে যোগাযোগ কানেকশন আছে, সংসদে প্রতিনিধিত্ব করতে চান- তাদের জন্য এনসিপির দরজা খোলা আছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।অন্য দলের বিদ্রোহীরা কতজন যোগাযোগ করেছেন এমন প্রশ্নের উত্তরে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারছি না। তবে অনেকেই যোগাযোগ করছেন। দেখেন না মাঠে আগুন জ্বলা বন্ধ হয়েছে মানে যোগাযোগ শুরু করেছে।’ছাত্র উপদেষ্টারা এনসিপির প্রার্থী হবে কী-না এই প্রশ্নের বিষয়ে তিনি বলেন, ‘তারা এখনও পদত্যাগ করেনি। পদত্যাগ করলে এর উত্তর দেওয়া যাবে। প্রার্থী তালিকা ঘোষণা করছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি করল রাশিয়া-চীন
চাঁদে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি করল রাশিয়া-চীন

পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তি করেছে রাশিয়া এবং চীন। সবকিছু ঠিক থাকলে ২০৩৬ সালের মধ্যেই শেষ হবে Read more

পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, তদন্তে তিন সদস্যের কমিটি
পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, তদন্তে তিন সদস্যের কমিটি

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিএল) আগুন গতকাল রাত সাড়ে বারোটায় পুরোপুরি নিয়ন্ত্রনে আসে। Read more

বাবা-মেয়েকে অপহরণ করে নির্যাতনের দায়ে চাচা-ভাতিজার বিরুদ্ধে মামলা
বাবা-মেয়েকে অপহরণ করে নির্যাতনের দায়ে চাচা-ভাতিজার বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জের চৌডালায় বাবা ও ৬ বছরের মেয়েকে অপহরণ করে নির্যাতনের দায়ে অপহরণকৃত যুবকের আপন ভাই ও চাচার বিরুদ্ধে মামলা করার Read more

যারা দেশকে ভালোবাসে তারা বেগম পাড়া গড়ে তুলবে না: জামায়াতের আমির
যারা দেশকে ভালোবাসে তারা বেগম পাড়া গড়ে তুলবে না: জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা দেশকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না, বেগম পাড়া গড়ে তুলবে না Read more

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা শুধু কমিশনের একক দায়িত্ব নয়: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা শুধু কমিশনের একক দায়িত্ব নয়: আলী রীয়াজ

ঐকমত্য প্রতিষ্ঠা শুধু জাতীয় ঐকমত্য কমিশনের একক দায়িত্ব নয়। এটি রাজনৈতিক দল, সিভিল সোসাইটি ও অন্যান্য সামাজিক-রাজনৈতিক শক্তিগুলোর সম্মিলিত দায়িত্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন