ওভাল টেস্টে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিলো মাত্র ৭ রান। অন্যদিকে ভারতের প্রয়োজন ছিল ১ উইকেট। রুদ্ধশ্বাস এই মুহূর্তে ভারতকে আনন্দের জোয়ারে ভাসান পেসার মোহাম্মদ সিরাজ। তার করা অনেকটা ইয়ার্কার লেন্থের বল লেগ সাইডে খেলতে গিয়ে অ্যাটকিনসনের স্টাম্প ছত্রভঙ্গ। সিরাজ উদ্‌যাপন করলেন রোনালদোর ‘সিউ’ স্টাইলে, ওভালের গ্যালারি করতালিতে ভরে উঠল।এর আগে ইংল্যান্ডকে সামনে ৩৭৪ রানের পাহাড়সম টার্গেট ছুড়ে দেয় ভারত। বোলিং এ নেমে শুরুটাও বেশ দারুণ করে ভারতীয়রা। তৃতীয় দিনের শেষ সময়ে জ্যাক ক্রলির গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন সিরাজ। এরপর চতুর্থ দিনে ঘুরে দাঁড়াই ইংল্যান্ড। বিশেষ করে জো রুট এবং হ্যারি ব্রুকের ধৈর্য্যশীল ব্যাটিংয়ে ভারতীয় বোলারা দিশেহারা হয়ে পড়ে। তবে ইংল্যান্ড সেই সুযোগ পেত না যদি ইনিংসের ৩৫তম ওভারে এই সিরাজই ভুলটা না করতেন। চতুর্থ দিন লাঞ্চ বিরতির ঠিক আগে ব্রুকের সহজ ক্যাচকে ছক্কা বানিয়ে দেন সিরাজ। তখন ১৯ রানে অপরাজিত ব্রুক সেই ইনিংসকে টেনে নিয়ে যান ১১১ পর্যন্ত।  সেই ভুলই সিরাজের গলার কাঁটা হয়ে ছিল। বলেছিলেন, ঘুম হয়নি রাতে।এই ম্যাচে ভারত হারলে প্রধান খলনায়ক হতেন সিরাজই। ফলে আজ ওভাল টেস্টের পঞ্চম দিন ছিল তার জন্য শাপমোচনের দিন। আর তিনি তা করেও দেখিয়েছেন। বল হাতে ৫ উইকেট নিয়ে ভারতের জয়ে প্রধান কারিগর সিরাজ। পুরো সিরিজেই তাঁর ছিল দাপট। ৫ টেস্টে সর্বোচ্চ ২৩ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচ শেষে ধারাভাষ্যকার দীনেশ কার্তিককে সিরাজ বললেন, ‘আজ সকালে ঘুম থেকে উঠে বিশ্বাস হয়েছিল—হ্যাঁ, এটা পারব। ফোনের ওয়ালপেপারে “বিলিভ” লেখা একটা ছবি রেখেছিলাম। সেটাই চোখে ভাসছিল।’কার্তিকের প্রশ্নে আরও জানালেন, ‘ব্রুকের ক্যাচটা ছক্কা হয়ে যাবে ভাবিনি। এরপরই ও টি–টোয়েন্টি মেজাজে ব্যাট করছিল। তখনই বুঝেছিলাম, ম্যাচ ঘুরে গেছে।’একটু পরে পুরস্কার বিতরণীতে বললেন, ‘লর্ডসে ভেঙে পড়েছিলাম। জাড্ডু ভাই (রবীন্দ্র জাদেজা) বলেছিলেন, বাবাকে স্মরণ করো, নিজের ওপর আস্থা রাখো। সেটাই করেছি।’আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শহীদ আবু সাঈদের মতো জীবন দিয়ে হলেও পিআর ঠেকাবে ছাত্রদল: হামিম
শহীদ আবু সাঈদের মতো জীবন দিয়ে হলেও পিআর ঠেকাবে ছাত্রদল: হামিম

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের মতো জীবন দিয়ে হলেও নির্বাচনে পিআর পদ্ধতি ঠেকানোর ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি Read more

চমেক হাসপাতালে আড়াই বছর ধরে বিকল ম্যামোগ্রাফি মেশিন, ভোগান্তি
চমেক হাসপাতালে আড়াই বছর ধরে বিকল ম্যামোগ্রাফি মেশিন, ভোগান্তি

নারীর স্তন ক্যানসার প্রতিরোধে সবচেয়ে কার্যকর ও আধুনিক পরীক্ষাগুলোর একটি ম্যামোগ্রাফি। কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের একমাত্র ম্যামোগ্রাফি মেশিনটি Read more

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে তৈরি হচ্ছে ‘অবস্থানপত্র’
যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে তৈরি হচ্ছে ‘অবস্থানপত্র’

বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত নিয়ে আলোচনার জন্য শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। Read more

বেনাপোলে অপহৃত কিশোর ইদ্রিস ৩ দিন পর উদ্ধার
বেনাপোলে অপহৃত কিশোর ইদ্রিস ৩ দিন পর উদ্ধার

যশোরের বেনাপোল থেকে অপহৃত কিশোর মটর মেকানিক ইদ্রিস আলীকে তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় অপহরণকারীরা তাকে Read more

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে চ্যালেঞ্জিং গ্রুপে বাংলাদেশ, একনজরে সূচি
অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে চ্যালেঞ্জিং গ্রুপে বাংলাদেশ, একনজরে সূচি

২০২৬ সালে আয়োজিত হতে যাচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের ২১তম আসর। এবারের আসরের আয়োজক দেশ সৌদি আরব। ১৬ দলের এই Read more

জার্মান গাড়ি নির্মাতাদের ড্রোন তৈরি সুযোগ
জার্মান গাড়ি নির্মাতাদের ড্রোন তৈরি সুযোগ

জার্মানির ৫০০ বিলিয়ন ইউরো প্রতিরক্ষা তহবিল নতুন সুযোগ এনেছে। গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলো এখন সামরিক ড্রোন উৎপাদনে যুক্ত হচ্ছে। তরুণ উদ্যোক্তারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন