ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে আন্দোলন অব্যাহত রয়েছে। এ অবস্থায় ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্লা বিষয়টিকে ‘জনগণের আন্দোলন’ আখ্যা দিয়ে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে।সোমবার (১৫ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সচিব বরাবর একটি চিঠি পাঠান ডিসি। চিঠিতে আলগী ও হামিরদী ইউনিয়নকে জাতীয় সংসদীয় আসন ২১৪ ফরিদপুর-৪–এর অন্তর্ভুক্ত রাখার অনুরোধ জানানো হয়।চিঠিতে উল্লেখ করা হয়, ৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেটে ফরিদপুর-২ ও ফরিদপুর-৪ আসনের নতুন সীমানা নির্ধারণ করা হয়। সেখানে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই সিদ্ধান্তের পর থেকেই ভাঙ্গার সাধারণ মানুষ সড়ক ও রেল অবরোধসহ নানা কর্মসূচি পালন করছেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।সর্বশেষ ১৫ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, উপজেলা নির্বাচন অফিস, ভাঙ্গা থানা, হাইওয়ে পুলিশের কার্যালয়সহ একাধিক সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়।ডিসি চিঠিতে আরও উল্লেখ করেন, ভাঙ্গা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে আলাদা করে ফরিদপুর-২–এ যুক্ত করায় উভয় আসনের মানুষ ক্ষুব্ধ। বৃহত্তর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় বিষয়টি পুনর্বিবেচনা করে ইউনিয়ন দুটিকে ফরিদপুর-৪–এ অন্তর্ভুক্ত রাখার আবেদন জানানো হয়েছে।এদিকে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এক ফেসবুক বার্তায় পাঁচ দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, ‘দাবিগুলো মেনে নিন, আমরা ঘরে ফিরে যাই।’ভাঙ্গাবাসীর দাবিগুলো হলো: আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ভাঙ্গা উপজেলাসহ ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্ত করা; চেয়ারম্যানসহ সব আটক ব্যক্তিকে মুক্তি দেওয়া; নিরীহ মানুষের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার; নতুন করে কোনো মামলা না দেওয়া; রাতের বেলায় প্রশাসনের হয়রানি বন্ধ করা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় ২১ আ.লীগ নেতাকর্মী কারাগারে
আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় ২১ আ.লীগ নেতাকর্মী কারাগারে

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপি কর্মীর বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর Read more

তীব্র তুষারঝড়ে কপাল পুড়ল সমিতদের
তীব্র তুষারঝড়ে কপাল পুড়ল সমিতদের

অন্টারিও প্রদেশজুড়ে মৌসুমের প্রথম তুষারঝড়ে যখন চারপাশ সাদা বরফে ঢেকে গেছে, ঠিক সেই সময় তীব্র ঠান্ডা আর প্রতিকূল আবহাওয়ার মধ্যেই Read more

এবার কম্বোডিয়ায় পাল্টা বিমান হামলা চালাল থাইল্যান্ড
এবার কম্বোডিয়ায় পাল্টা বিমান হামলা চালাল থাইল্যান্ড

থাইল্যান্ড ও ক্যাম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ক্যাম্বোডিয়ার একটি সামরিক Read more

বেনাপোল স্থলবন্দরে মাশুল বৃদ্ধি: ব্যবসায়ীদের ক্ষোভ
বেনাপোল স্থলবন্দরে মাশুল বৃদ্ধি: ব্যবসায়ীদের ক্ষোভ

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের সেবা মাশুলের হার ৫ শতাংশ বাড়ানো হয়েছে। প্রতিটি সেবার বিপরীতে কর, টোল, মাশুলের পরিমাণ আগের চেয়ে Read more

‘সার নিলে হলে ডিসি-ইউএনও-কৃষি অফিসারকে নিয়ে আসতে হবে’
‘সার নিলে হলে ডিসি-ইউএনও-কৃষি অফিসারকে নিয়ে আসতে হবে’

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কৃষক ইসমাইল হোসেন। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুজন ডিলারের কাছে সার কেনার জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন