ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে মধ্য এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখস্তান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (০৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তার দ্বিতীয় মেয়াদে প্রথম দেশ হিসেবে আব্রাহম চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েলকে স্বীকৃতি দেবে কাজাখস্তান।সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, তিনি কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসেম-জোমার্ত তোকায়েভ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন।তিনি জানান, “বিশ্বব্যাপী সেতুবন্ধন তৈরিতে এটি একটি বড় পদক্ষেপ। আজ আমার আব্রাহাম চুক্তির মাধ্যমে আরও কয়েকটি দেশ শান্তি ও সমৃদ্ধির পথে লাইন ধরছে।”“আমরা শিগগিরই এই পদক্ষেপকে আনুষ্ঠানিক রূপ দিতে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের ঘোষণা দেব। (কাজাখস্তান) ছাড়াও আরও অনেক দেশ এই শক্তির দলে যোগ দেওয়ার চেষ্টা করছে।”“স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির জন্য দেশগুলোকে একত্রিত করার ক্ষেত্রে আরও অনেক কিছু করার আছে — প্রকৃত অগ্রগতি, প্রকৃত ফলাফল। শান্তিস্থাপনকারীরা ধন্য।”— লিখেছেন ট্রাম্প।এদিকে ২০২০ সালে আব্রাহাম চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বাহরাইন এবং সুদান দখলদার ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন ও তাদের দেশ হিসেবে স্বীকৃতি দেয়।২০২৩ সালের শেষ দিকে সৌদি আরবও এ চুক্তিতে স্বাক্ষরের দ্বারপ্রান্তে ছিল। কিন্তু ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালানোর পর এবং হামাস-ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে সৌদি এ থেকে সরে আসে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিনে একাধিকবার বলেছেন, এ বছরের শেষ দিকে সৌদি আব্রাহাম চুক্তিতে যোগ দেবে।সূত্র: টাইমস অব ইসরায়েলএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ্রুত চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে’ দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
দ্রুত চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে’ দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসার জন্য কঠোর চাপ দিয়েছেন। অন্যথায় তিনি দেশটির ইসলামি শাসনব্যবস্থা Read more

গাজীপুরে ঝুটের গুদামের আগুন
গাজীপুরে ঝুটের গুদামের আগুন

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার Read more

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষণ করায় জরিমানা
মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষণ করায় জরিমানা

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ করায় একটি ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ Read more

মালয়েশিয়ায় অপারেসি ১১৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় অপারেসি ১১৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার কোটা ভরুতে ১১৪ বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার (৫ মে) কেলানতান রাজ্যের কোটা ভরুর চিচা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে Read more

বন্যার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা স্থগিত
বন্যার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা বৃষ্টি ও উজান থেকে আসা পানির কারণে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে ফেনীর বিভিন্ন এলাকা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। Read more

খাস দিলে দোয়া করলে ওসমান হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
খাস দিলে দোয়া করলে ওসমান হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গুলিবিদ্ধ চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির জন্য খাস দিলে (একনিষ্ঠ মনে) সবাইকে দোয়া করতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন