জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ এবং পাকিস্তান থেকে মুক্তি দিয়েছে। আমরা যুবকরা দিল্লি থেকে মুক্তি দিয়েছি। যুবকরা বারবার রক্ত দেয়, কিন্তু দেশ গঠনে প্রবীণরা বারবার যুবকদের প্রতারিত করে৷ মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির আয়োজনে ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’-এ যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।আব্দুল হান্নান মাসউদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী বিপ্লব ঘটিয়েছে আমাদের যুবকরা। সবাই এক কথায় রাজপথে এসেছিল, উদ্দেশ্য একটাই এই দেশকে দিল্লির দাসত্ব থেকে মুক্তি দেওয়া।তিনি বলেন, যুবকরা বারবার রক্ত দেয়, কিন্তু দেশ গঠনে প্রবীণরা বারবার যুবকদের প্রতারিত করে৷ যারা আমাদের বাচ্চা ছেলে মনে করে, তারা বলে বাচ্চাদের কাছে বাংলাদেশ নিরাপদ না। বাচ্চারা বুক পেতে শহীদ হয়ে আপনার জন্য নিরাপদ বাংলাদেশ উপহার দিয়েছে।এনসিপির এ নেতা আরও বলেন, যুবক-প্রবীণদের সহযোগিতায় আগামীর বাংলাদেশ গড়ে তুলতে আমরা প্রস্তুত।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর Read more

আশুরা কবে, জানা যাবে সন্ধ্যায়
আশুরা কবে, জানা যাবে সন্ধ্যায়

১৪৪৭ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণে বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা Read more

বেরোবিতে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের চার উপদেষ্টা
বেরোবিতে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের চার উপদেষ্টা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামী ১৬ জুলাই পালিত হতে যাচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদের শাহাদত বার্ষিকী ও Read more

২০ বছর অন্ধ থাকার পর, দাঁত-ইমপ্ল্যান্ট সার্জারিতে দৃষ্টি ফিরলো
২০ বছর অন্ধ থাকার পর, দাঁত-ইমপ্ল্যান্ট সার্জারিতে দৃষ্টি ফিরলো

সম্প্রতি একটি বিরল চিকিৎসা পদ্ধতির মাধ্যমে কানাডার ব্রেন্ট চ্যাপম্যান নামের একজন যিনি ১৩ বছর বয়সে দৃষ্টি হারান, তিনি আবার দেখতে Read more

নারী অধিকার সংস্কার কমিশন বাতিলের দাবি হেফাজতের
নারী অধিকার সংস্কার কমিশন বাতিলের দাবি হেফাজতের

অন্তর্বর্তীকালীন সরকার যে নারী অধিকার সংস্কার কমিশন গঠন করেছে সেটি বাতিল চেয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।রবিবার (২০ এপ্রিল) হেফাজতে ইসলামের যুগ্ম Read more

যানজট নিয়ন্ত্রণে পুলিশ ও দলীয় নেতাকর্মীরা কাজ করছে: টুকু
যানজট নিয়ন্ত্রণে পুলিশ ও দলীয় নেতাকর্মীরা কাজ করছে: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে পুলিশ প্রশাসন তাদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। যানবাহন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন