চুলের আগা থেকে গোড়া, সমস্ত সমস্যার মূলে যে মাথার ত্বক, সে কথা অনেকেই ভুলে যান। তাই মাথার ত্বককে সুস্থ রাখাই সবার আগে প্রয়োজন। আপনার চুল ঝরে পড়া, বা রুক্ষ হয়ে যাওয়ার মূলেও হয়তো মাথার ত্বকের প্রদাহ। এই সমস্যা নিয়ে মানুষ তেমন ভাবেন না। কিন্তু মাথার ত্বকের প্রদাহ চুলের স্বাভাবিক বৃদ্ধির চক্রকে বিঘ্নিত করে। চুল ঝরে পড়া থেকে শুরু করে চুলের বৃদ্ধি আটকে দেওয়া, হেয়ার ফলিকল ধ্বংস করা, ইত্যাদি নানাবিধ সমস্যার ঝুঁকি বাড়তে পারে। এমনকি, মাথার ত্বকে ফুসকুড়ির দাপটও বেড়ে যায় প্রদাহ হলে।আপনার মাথার ত্বকে প্রদাহ আছে কি না, কীভাবে বুঝবেন?ত্বকে ফোঁড়া এবং পুঁজের সমস্যা দেখা দিচ্ছে কি না লক্ষ করুন।চুলের ফলিকল তেল ও মৃত চামড়ায় আটকে যাচ্ছে কি না দেখতে হবে।অতিরিক্ত চুলকানি ও লালচে ভাব থাকলে বুঝবেন, চামড়া শুষ্ক হয়ে গিয়ে ছত্রাকের সংক্রমণ হয়েছে।জ্বালাপোড়ার অনুভূতি রয়েছে কি না লক্ষ করতে হবে।কেন হয় এই প্রদাহ?১. আর্দ্র পরিবেশে জীবাণু (ইস্ট, ছত্রাক, ব্যাক্টেরিয়া) দ্রুত বৃদ্ধি পায়, যা ত্বকের প্রদাহ ঘটায়। সে ক্ষেত্রে মাথার ত্বক পরিষ্কার ও শুষ্ক রাখা জরুরি।২. নানাবিধ ভাইরাস সংক্রমণে ত্বকে ফোসকা পড়ে প্রদাহ তীব্র হতে পারে।৩. স্টাইলিং বা রাসায়নিক প্রসাধনী ব্যবহার ত্বকে অ্যালার্জির সৃষ্টি করে, ফলে ফলিকলে প্রদাহ বাড়ে।প্রতিকার কী?পরিষ্কার রাখা: ত্বক নিয়মিত পরিষ্কার ও শুষ্ক রাখুন। এটি সবচেয়ে কার্যকরী পদক্ষেপ।স্টাইলিং কম: বেশি রাসায়নিক বা প্রসাধনী ব্যবহার থেকে বিরত থাকুন, যাতে ত্বকে অতিরিক্ত চাপ না পড়ে।চিকিৎসকের পরামর্শ: প্রদাহ তীব্র হলে, চিকিৎসকের পরামর্শ নিতে দ্বিধা করবেন না।আপনার চুলের যত্নে মাথার ত্বককে অবশ্যই সুস্থ রাখতে হবে। দূষণ, আর্দ্রতা, স্টাইলিং থেকে বিরত থাকলেই চুলের স্বাস্থ্য বহু দিন ভাল থাকতে পারে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড়াইগ্রামে ছড়িয়ে পড়ছে ‘পার্থেনিয়াম’: হুমকিতে মানুষ, প্রাণী ও পরিবেশ 
বড়াইগ্রামে ছড়িয়ে পড়ছে ‘পার্থেনিয়াম’: হুমকিতে মানুষ, প্রাণী ও পরিবেশ 

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ এক বিষাক্ত আগাছা ‘পার্থেনিয়াম হিসটেরোফরাস’। স্থানীয়ভাবে অনেকেই এটি চেনেন না, তবে বিজ্ঞানীরা একে Read more

মিয়ানমার সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
মিয়ানমার সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

শনিবার (২১ জুন) ভোর আনুমানিক ৬ টা ১০ মিনিটের সময় মিয়ানমার সীমান্তঘেঁষা জামালের ঘের এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা Read more

সিরাজদিখানে ৭ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১২ জন শিক্ষার্থী
সিরাজদিখানে ৭ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১২ জন শিক্ষার্থী

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলা প্রথম পত্রের পরীক্ষা সকাল ১০টায় শুরু Read more

ত্রিশালে মরা মুরগির মাংস জব্দ, বিশ হাজার টাকা জরিমানা
ত্রিশালে মরা মুরগির মাংস জব্দ, বিশ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহের ত্রিশালে মরা মুরগির মাংস বিক্রির সময় দুই ব্যক্তিকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২৯ সেপ্টেম্বর) Read more

শেওড়াপাড়ায় ২ বোনের মরদেহ উদ্ধার
শেওড়াপাড়ায় ২ বোনের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার শামীম স্বরণি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ২ নারীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। সম্পর্কে তারা আপন বোন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন