দেশের বেশ কিছু জেলার নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না আগামীকাল শনিবার। এর মধ্যে রয়েছে জয়পুরহাট, বগুড়া জেলার কিছু এলাকা। এছাড়া রংপুরে বিভাগের বেশ কিছু এলাকাতেও লম্বা সময় থাকবে না বিদ্যুৎ।বৃহস্পতিবার (০৬ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো)।বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুরে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না— সাবস্টেশন থেকে মাস্টারপাড়া, আদর্শপাড়া ঈদগাহ মাঠ, কামারপাড়া কুতুবিয়া মসজিদ, সেনপাড়া ট্রাফিক অফিস, গুপ্তপাড়া পূজামণ্ডপ, ঝন্টুর মোড়, ফায়ার সার্ভিস মোড়, শালবন ইন্দ্ররা মোড়, শিয়ালুর মোড় নাসারী, শালবন হাজির খামার, জুট মিলের পূর্ব পর্যন্ত মুলাটোল থানা, গুপ্তপাড়া, লাইন্স স্কুল, ফায়ার সার্ভিস মোড়।জয়পুরহাটের বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে জানানো হয়, ১১ কেভি লাইনের নিকটবর্তী ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কর্তন কাজের জন্য গুলশান মোড়, বিএডিসি মোড়, সাহেব পাড়া, স্টেডিয়াম রোড, রূপনগর, তাজুর মোড়, নিশির মোড়, বারিধারা, মাস্টারপাড়া, সুগারমিল রোড, থানা রোড, স্টেশন রোড, শান্তিনগর, পাচুর মোড়, কাশিয়া বাড়ি, বিশ্বাসপাড়া, কবিরাজপাড়া, হিলি রোড, পাচুর মোড় হতে সিও কলোনি সদর রোডের দক্ষিণ অংশ, উপজেলা চত্বর, চামড়াগুদাম রোডসহ তৎসংলগ্ন এলাকায় শনিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা (সাড়ে ৭ ঘণ্টা) পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ থেকে জানানো হয়, পুরান বগুড়া ১১ কেভি ফুলতলা ফিডারের লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কর্তনের জন্য শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছিলিমপুর, মেডিকেল রোড, মালগ্রাম দক্ষিণপাড়া, কৈগাড়ী, হোমিও কলেজ, ফুলতলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।জরুরি রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো।এদিকে সিলেট শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় লম্বা সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পিডিবি।পিডিবি সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিম্নলিখিত এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না— শিবগঞ্জ ১১ কেভি ফিডার এলাকা : শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকা। রাজবাড়ী ১১ কেভি ফিডার এলাকা : মিতালি টিলা, দর্জিবন্দ, বসুন্ধরা, রায়নগর, ঝর্ণারপাড়, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া বিরতি সিএনজি ফিলিং স্টেশন ও আশপাশের এলাকা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে ৮ পাকিস্তানি হত্যা নিয়ে যা বললেন শেহবাজ শরিফ
ইরানে ৮ পাকিস্তানি হত্যা নিয়ে যা বললেন শেহবাজ শরিফ

চলতি মাসের ১২ এপ্রিল ইরানে আট পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। আফগানিস্তান সীমান্তের কাছে মেহরেস্তান জেলায় একটি ওয়ার্কশপে Read more

মাদকাসক্ত হয়ে স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন, স্থানীয়দের মারধরে স্বামী নিহত
মাদকাসক্ত হয়ে স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন, স্থানীয়দের মারধরে স্বামী নিহত

নওগাঁয় মাদকাসক্ত হয়ে নিজ শয়নঘরে স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। তবে মাদক এবং নেশা জাতীয় গ্যাস Read more

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পড়ল রিসোর্টে, আহত ৫
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পড়ল রিসোর্টে, আহত ৫

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া শহরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সমুদ্রপাড়ের একটি রিসোর্টের ওপর পড়েছে। এ ঘটনায় এক শিশুসহ ৫ জনকে হাসপাতালে ভর্তি Read more

ভৈরবে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভৈরবে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বিভিন্ন হাওর ও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেনু পোনা নিধন বন্ধে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিশেষ Read more

কালিয়াকৈরে বনের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে বনের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে গজারী বনের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে চন্দ্রা এলাকা থেকে ওই মরদেহটি Read more

দ্রুতগতিতে গাড়ি চালিয়ে জরিমানা গুনলেন পরিবহনমন্ত্রী!
দ্রুতগতিতে গাড়ি চালিয়ে জরিমানা গুনলেন পরিবহনমন্ত্রী!

মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছেন এমন একটি ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করে জরিমানার মুখে পড়েছেন তুরস্কের পরিবহনমন্ত্রী।সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ খবর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন