এ সরকারের অধীনে নির্বাচন হবে। ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই। সারাদেশে এখন নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। এখনো নির্বাচন নিয়ে যারা বিভ্রান্ত বক্তব্য দিচ্ছেন, নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে, তারা পতিত স্বৈরাচারী সরকারের দোসর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।শুক্রবার (০৭ নভেম্বর) সকালে নেত্রকোনার সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।প্রেস সচিব বলেন, ‘বিদেশে প্রচলন আছে টেলিভিশনে কাকে আপনি টকশোতে আনবেন, যাকে আপনি টকশোতে আনবেন তিনি অত্যন্ত সত্যবাদী মানুষ এবং তার গ্রহণযোগ্যতা আছে। কিন্তু আমাদের দেশে এটার বিপরীত। একটা লোক যদি ডাহা মিথ্যা কথা বলে, তাকে আপনি টকশোতে আনছেন। কারণ তাকে আনলে আপনার টকশোটা গরম হবে। টিভির জনপ্রিয়তা বাড়বে।’তিনি বলেন, ‘টিভি হিসেবে আপনি জোর করে তাকে দিয়ে বলা মিথ্যা কথাটা জনগণকে দিচ্ছেন। এ মিথ্যা প্রচারিত হচ্ছে, সারাদেশে ছড়িয়ে যাচ্ছে। আপনি এগুলো জেনেও তাকে আপনি ডেকে আনছেন। আমরা মাইলস্টোন নিয়ে মিথ্যাচার দেখেছি, আমরা সেন্টমার্টিন নিয়ে এমন কোনো মিথ্যাচার বাদ যায়নি যা বলা হয়নি। আমরা উপদেষ্টাদের নাগরিকত্ব নিয়ে মিথ্যাচার দেখেছি, আমরা মিনিস্ট্রি নিয়ে মিথ্যাচার দেখছি, সেনাবাহিনী নিয়ে মিথ্যাচার দেখেছি। সুতরাং এটা থেকে বেরিয়ে আসতে হবে।’শফিকুল আলম বলেন, ‘আমাদের এ সরকার অনেক গুরুত্বপূর্ণ কাজ করে গেছে। সংস্কার কমিশনের কাজও যথেষ্ট অগ্রগতি হয়েছে। কী পরিমাণ সংস্কার হয়েছে তার স্পষ্ট দলিল থাকবে। আর গণভোটের বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। এটা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে।’সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ‘দেশে এখন কোনো ধরনের মব ভায়োলেন্স নেই। আর বাংলাদেশে অনেক আগে থেকে মব ভায়োলেন্স ছিল। আমাদের সময়ও কিছু মব ভায়োলেন্স হয়েছে, এটা আমরা অস্বীকার করছি না। কিন্তু এখন সব ধরনের মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে এসে গেছে। যারা মব বায়োলেন্স ভয় পান বা এসব নিয়ে কথা বলেন তাদের ভেতরে দুর্বলতা আছে। তারা স্বৈরাচারের দোসর।’প্রেস সচিব বলেন, ‘৯ মাসে ৮৩ কোটি টাকা খরচ করে আলী রীয়াজ পালিয়ে গেছেন বলে এক ব্যক্তি বিভ্রান্ত ছড়াচ্ছেন। কিন্তু এ টাকার হিসাব তিনি কোথায় পেলেন আমার জানা নাই। এখন ডাহা মিথ্যা বললে অনেকের জনপ্রিয়তা বাড়ে। তাই জনপ্রিয়তা পাওয়ার জন্য অনেকে মিথ্যাচার করে থাকেন।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল সভাপতিসহ নিহত ২
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল সভাপতিসহ নিহত ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদলের সভাপতিসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখি লেনে ভাটিয়ারী এলাকার অক্সিজেন Read more

বাঘায় ট্রেনের নিচে আত্মহত্যা করা সেই পরিবারের পাশে কৃষি অফিসার
বাঘায় ট্রেনের নিচে আত্মহত্যা করা সেই পরিবারের পাশে কৃষি অফিসার

রাজশাহীর বাঘায় আড়ানী রেলস্টেশন ট্রেনের নিচে আত্মহত্যা করেন রুহুল আমিন নামের এক বৃদ্ধ। অত্নাহত্যার ১৪ দিনের মাথায় সোমবার সাকালে বাঘা Read more

বৃক্ষরোপণের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে আবেদন, ফেসবুকে ভাইরাল
বৃক্ষরোপণের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে আবেদন, ফেসবুকে ভাইরাল

বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন দপ্তরে পাঠানো আর্থিক এবং সার্বিক সহযোগিতার জন্য এক চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চিঠিটি দিয়েছে Read more

দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার প্রত্যাশা ড. ইউনূসের
দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার প্রত্যাশা ড. ইউনূসের

দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর Read more

নতুন বেতন কমিশন গঠন করল সরকার
নতুন বেতন কমিশন গঠন করল সরকার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থসচিব জাকির Read more

গাজায় ইসরাইলি হামলায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরাইলি হামলায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান বাহিনীর হামলায় গতকাল আরও  অন্তত ৬৪ জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন