গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর পর রাজধানীজুড়ে এ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের কর্মী ও সমর্থকেরা। এই বিক্ষোভের অংশ হিসেবে বৃহস্পতিবার মাঝরাতে ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে বিক্ষুব্ধরা বাড়িটিতে আগুন দেয়। এ সময় তারা ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘হাদির রক্ত বৃথা যেতে দেব না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’—এসব নানা স্লোগান দিতে থাকে।সরেজমিনে দেখা গেছে, ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির আশপাশের একাধিক স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ হচ্ছে। কয়েকজন বিক্ষোভকারীকে বাড়িটির একটি অংশ হাতুড়ি দিয়ে ভাঙচুর করতেও দেখা যায়।এর আগে রাত থেকেই বিক্ষুব্ধরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পরে তারা রাজধানীর রামপুরা, মিরপুর ও কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে যান চলাচলে বাধার সৃষ্টি করে।এছাড়া রাত ১২ টার দিকে কারওয়ান বাজারে প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর ও নথিপত্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ডেইলি স্টার কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল কর্মীরা। সেখানে দমকল বাহিনীর অন্তত দুটি ইউনিট কাজ করছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধরন পাল্টে গেছে ডেঙ্গুর, দ্রুত জটিল হচ্ছে রোগীর অবস্থা
ধরন পাল্টে গেছে ডেঙ্গুর, দ্রুত জটিল হচ্ছে রোগীর অবস্থা

চলতি বছর ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। তবে, এবারের মৌসুমে অনেক রোগীদের মধ্যে জটিল উপসর্গ দেখা যাচ্ছে। রোগীদের অনেককেই এখন রাখতে Read more

গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে যুবদল নেতা গ্রেপ্তার
গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে যুবদল নেতা গ্রেপ্তার

বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে পৌর যুবদলের সদস্যসচিব গোলাম মাহতাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার টরকী বাসস্ট্যান্ডের ঈগল Read more

তিন শতাধিক আড়তদারের অবৈধ আয় ১৬ কোটি টাকা
তিন শতাধিক আড়তদারের অবৈধ আয় ১৬ কোটি টাকা

নিষেধাজ্ঞায় জেলেদের দিয়ে 'মা' ইলিশ শিকার করে প্রায় ১৬ কোটি টাকা আয় করেছেন ভোলার চরফ্যাশনের তিন শতাধিক আড়তদার। তাদের এই Read more

চট্টগ্রামে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
চট্টগ্রামে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় গুলিবিদ্ধ হয়ে মো. সেলিম (৪০) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। রবিবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে Read more

নড়াইলে দাড়ার খাল পুনঃখনন কাজের উদ্বোধন
নড়াইলে দাড়ার খাল পুনঃখনন কাজের উদ্বোধন

নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের বনখলিশাখালী এলাকায় দাড়ার খাল মাইক্রো ওয়াটারসেড পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার Read more

ত্রিশালে ৩ বছরের শিশুহত্যা, বাবা পলাতক!
ত্রিশালে ৩ বছরের শিশুহত্যা, বাবা পলাতক!

ময়মনসিংহের ত্রিশালে পারিবারিক কলহের জেরে লাবিব নামে ৩ বছর বয়সী এক শিশুকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের বাবার বিরুদ্ধে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন