অবকাঠামোগত উন্নয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা–কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার পর থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণীকক্ষ, আবাসন, লাইব্রেরি ও ল্যাবরেটরির মারাত্মক সংকট বিরাজ করছে। অথচ দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ক্রমবর্ধমান এই চাহিদার তুলনায় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম কার্যত স্থবির হয়ে আছে। ফলে তারা বাধ্য হয়ে তিন দফা দাবি উত্থাপন করেন— দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন করা, ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি করা এবং সকল শিক্ষার্থীর জন্য শতভাগ আবাসন নিশ্চিত করা।শিক্ষার্থীরা অভিযোগ করেন, অতীতে একাধিকবার স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করা হলেও এ বিষয়ে কারও সুদৃষ্টি পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, আবাসিক হল, পরিবহন ও গবেষণা সুবিধা অপ্রতুল হওয়ায় শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করলে তারা বৃহত্তর ও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয় বর্তমানে এক সংকটময় সময় পার করছে। প্রতিবছর নতুন ব্যাচ যুক্ত হচ্ছে কিন্তু সংকট একইভাবে থেকে যাচ্ছে। তাই আমরা সবাইকে নিয়ে কঠোর আন্দোলনে নামতে প্রস্তুত হচ্ছি।’অন্য এক শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, ‘দেশে যত্রতত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলেও প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য ন্যূনতম একাডেমিক ও আবাসন অবকাঠামো নিশ্চিত করা হয়নি। উল্টো মেগা প্রকল্পের নামে দুর্নীতি হয়েছে। একটি বিভাগীয় বিশ্ববিদ্যালয় এত কম আয়তন ও অবকাঠামো নিয়ে টিকে থাকতে পারে না। আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।’উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২৯ জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবকাঠামোগত উন্নয়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ও মানববন্ধন পালন করেছিলেন। কিন্তু তাতে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের মাত্র দুটি একাডেমিক ভবন, সীমিত ল্যাবরেটরি ও অপ্রতুল শ্রেণীকক্ষের কারণে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো নেই: রাকিবুল
ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো নেই: রাকিবুল

ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো নেই। দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। Read more

গোলাপগঞ্জে সাইবার বুলিং বিষয়ে সচেতনতা সৃষ্টিতে আলোচনা সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জে সাইবার বুলিং বিষয়ে সচেতনতা সৃষ্টিতে আলোচনা সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জে সাইবার বুলিং বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১ এপ্রিল) সকালে গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে  Read more

বিয়ের আগে ৭টি জরুরি টেস্ট
বিয়ের আগে ৭টি জরুরি টেস্ট

বিয়ে মানে জীবনের একটি নতুন অধ্যায়। গুরুত্বপূর্ণ এই সম্পর্কের আগে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে জানা ও সচেতন হওয়া অত্যন্ত জরুরি। বর্তমানে অনেক Read more

ফুলবাড়ীতে যানবাহনে আধুনিকতা আসলেও চরাঞ্চলে পণ্য পরিবহনে ভরসা ঘোড়ার গাড়ি
ফুলবাড়ীতে যানবাহনে আধুনিকতা আসলেও চরাঞ্চলে পণ্য পরিবহনে ভরসা ঘোড়ার গাড়ি

আধুনিক ও স্মার্ট যুগে পণ্য পরিবহনে আধুনিকতার ছোয়া আসলেও এখনো ফুলবাড়ীর চরাঞ্চলে পণ্য পরিবহনে ভরসা ঘোড়ার গাড়ি। মধ্যপ্রাচ্য অথবা মরুভূমি অঞ্চলের Read more

ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি

ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে জোড়া ভূমিকম্পে কমপক্ষে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।প্রতিবেদনে Read more

বিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ
বিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দিনাজপুরের বিরামপুরে গৃহবধূকে (৩৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।মঙ্গলবার (২১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন