বলিউডের পর এবার দক্ষিণ ভারতের চলচ্চিত্র দুনিয়ায় তৈরি হতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনের ওপর ভিত্তি করে একটি নতুন বায়োপিক। ছবিটির নাম ঠিক করা হয়েছে ‘মা বন্দে’, এবং এতে নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় মালয়ালম অভিনেতা উন্নি মুকুন্দন।জানা গেছে, একাধিক ভারতীয় ভাষায় মুক্তি পাবে এই ছবি। এই সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক ক্রান্তি কুমার চন্দ্র। এর আগেও বেশ কয়েকটি সমালোচক প্রশংসিত সিনেমা তৈরি করেছেন তিনি। মোদির ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত উন্নি মুকুন্দন। এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমার শৈশব কেটেছে আহমেদাবাদে। সেখানেই তাঁকে প্রথম দেখি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে। ২০২৩ সালে তাঁর সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ হয়। এরপর এই চরিত্রে কাজ করার প্রস্তাব পেয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। তাঁর রাজনৈতিক যাত্রা পর্দায় ফুটিয়ে তোলা আমার জন্য বিরাট সম্মানের বিষয়।’তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী গুজরাটি ভাষায় একটি কথা বলেন, ‘ঝুকবানু নেহি’—যার মানে ‘মাথা নিচু করো না, শক্ত থাকো’। এই বার্তাই আমাকে অনুপ্রাণিত করে।’ এর আগে বলিউডেও মোদিকে নিয়ে তৈরি হয়েছিল একটি বায়োপিক। ২০১৯ সালের ২৪ মে ‘পিএম নরেন্দ্র মোদি’ নামে একটি সিনেমা মুক্তি পায়। সেই ছবিটি পরিচালনা করেছিলেন উমঙ্গ কুমার, যেখানে মোদির চরিত্রে অভিনয় করেছিলেন বিবেক ওবেরয়। শুরুতে অবশ্য অভিনেতা পরেশ রাওয়াল-এর এই চরিত্রে অভিনয় করার কথা থাকলেও পরবর্তীতে পরিবর্তন আসে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণ অধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান
গণ অধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বিএনপিতে যোগদান করবেন বলে জানা গেছে। তিনি পদত্যাগ করে বিএনপিতে যোগ Read more

স্ত্রীসহ পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্ত্রীসহ পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ, হত্যা, স্বর্ণ চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ও Read more

মনপুরায় বাড়ছে সাপে কাটা রোগীর সংখ্যা, চিকিৎসার বদলে ভরসা ওঝার ঝাড়ফুঁকে
মনপুরায় বাড়ছে সাপে কাটা রোগীর সংখ্যা, চিকিৎসার বদলে ভরসা ওঝার ঝাড়ফুঁকে

ভোলার মনপুরা উপজেলায় বৃদ্ধি পাচ্ছে সাপে কাটা রোগীর সংখ্যা। স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত এন্টিভেনম থাকা সত্ত্বেও আক্রান্তরা হাসপাতালে না গিয়ে ভরসা Read more

সৌদিতে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
সৌদিতে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

সৌদি আরবে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। একই সময় আত্মঘাতি ড্রোনও আঘাত হানে। তবে সেসব লক্ষ্যবস্তুতে ধ্বংসযজ্ঞ চালানোর আগেই ভূপাতিতের Read more

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জানা যায়, তারা পুকুর ঘাটে শামুক Read more

মাদুরোকে নিউইয়র্কে নেওয়ার প্রস্তুতি চলছে
মাদুরোকে নিউইয়র্কে নেওয়ার প্রস্তুতি চলছে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়ার প্রস্তুতি চলছে। বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে শনিবার (৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন