অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা-বাসি খাবার বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে রাস্তার পাশে দুটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ নভেম্বর) সকালে এ অভিযান চালানো হয়। রেস্টেুরেন্ট দুটি হলো- গোলাম  ও রাজার  হোটেল।চৌহালী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:হাসিবুর রহমান রেস্টুরেন্ট দুটিতে অভিযান চালানোর বিষয় নিশ্চিত করে বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশ ও পঁচা-বাসি খাবার বিক্রির অপরাধে গোলাম ও রাজার হোটেলকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ‘পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় পরিচালিত অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হালিম, সিএ ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে ৮ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে ৮ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আজ সোমবার Read more

লালমনিরহাটে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
লালমনিরহাটে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বজ্রপাতে আব্দুল করিম (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) সকালে বাউরা ইউনিয়নের সফিরহাট রসুলপুর Read more

শিক্ষানবিশ ৯৬ এএসপির বদলি
শিক্ষানবিশ ৯৬ এএসপির বদলি

শিক্ষানবিশ ৯৬ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ৬ মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য দেশের বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে। মঙ্গলবার Read more

মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল
মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে আগামী রবিবার (২২ জুন) চীন সফরে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ Read more

নবীনগরে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ, দুই দিন পর মিলল লাশ
নবীনগরে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ, দুই দিন পর মিলল লাশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দড়াভাঙ্গা এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ও বালুবোঝাই বুলড্রেজারের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ হওয়ার ৪০ ঘণ্টা পর উদ্ধার Read more

খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির চেষ্টা, কৃষকদল নেতা বহিষ্কার
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির চেষ্টা, কৃষকদল নেতা বহিষ্কার

পাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি করতে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে আটক হয়েছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের নেতা সেলিম রেজা। খবর পেয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন