অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাড়ির গেটের সামনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ২টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে অভিযোগ করেছেন পিনাকী ভট্টাচার্য নিজেই। এ ঘটনার ৪ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও তিনি ফেসবুক পেজে আপলোড করেছেন। এই ঘটনার ভিডিও আপলোড করে পিনাকী ভট্টাচার্য ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন। পোস্টে তিনি তার নিরাপত্তার অভাব প্রকাশ করেন এবং দোষীদের বিচারের দাবি জানান।তিনি লেখেন, ‘আমার বগুড়ার বাসার সামনের দরজায় গতকাল রাতে ২টায় দুজন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায়। আপনারাই বলুন, আমার বাসায় বগুড়া শহরে আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে? আওয়ামী লীগ এই দুঃসাহস করে নাই।বাসায় আমার বৃদ্ধা মা থাকেন। এই পিশাচদের সেই বোধটাও নাই। এরা করতে আসছে রাজনীতি। আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি।আর এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি। তিনি আরো উল্লেখ করেন, ‘দুর্বৃত্ত ধরা পড়বেই। কারা করেছে এই কাজ, দেশবাসী জানতে পারবে।’নিজের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আমাকে কোনো হুমকিই থামাতে পারবে না। আমার বাড়ি ভস্মীভূত হয়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না। ইনকিলাব জিন্দাবাদ।’ঘটনার বিষয়টি প্রকাশ্যে আসার পর বগুড়া সদর থানা পুলিশ পিনাকী ভট্টাচার্যের জলেশ্বরীতলার বাড়িতে যায় এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেছে। তিনি বলেন, ‘ভিডিও ফুটেজে দেখা যায়, দুজন মুখোশধারী এসে একটি ছোট পলিথিনের টুকরোতে আগুন ধরিয়ে দরজার সামনে ফেলে চলে যায়। ঘটনাস্থলে সেই পোড়া পলিথিনের টুকরোটি পাওয়া গেছে। এটি বড় কোনো ঘটনা নয়, যদিও অভিযোগকারী এর মাধ্যমে ভয়-ভীতি দেখানোর অভিযোগ করেছেন।’ তিনি আরো জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।পিনাকী ভট্টাচার্য বর্তমানে দেশের বাইরে অবস্থান করলেও তার পরিবার বগুড়ার ওই বাসাতেই থাকে। এ বিষয়ে পিনাকী ভট্টাচার্য এর মা সুকৃতি ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কোনো বক্তব্য পাওয়া যায়নি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিআর না হলে জামায়াত নির্বাচন বর্জন করবে, এমন কোনো আশঙ্কা নেই: দুদু
পিআর না হলে জামায়াত নির্বাচন বর্জন করবে, এমন কোনো আশঙ্কা নেই: দুদু

পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবিতে আন্দোলন চললেও জামায়াত নির্বাচনে অংশগ্রহণে সবদিক থেকে এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান Read more

হাদির মৃত্যুতে বিসিবি ও বাফুফের শোক
হাদির মৃত্যুতে বিসিবি ও বাফুফের শোক

গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান Read more

স্ত্রী-শাশুড়ি মিলে যুবককে হত্যাচেষ্টা, আগেই খোঁড়া হয় কবর
স্ত্রী-শাশুড়ি মিলে যুবককে হত্যাচেষ্টা, আগেই খোঁড়া হয় কবর

ফরিদপুরের সদরপুরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। স্ত্রী, শাশুড়ি ও দাদিশাশুড়ি মিলে ঠান্ডু বেপারী (৩৫) নামের এক যুবককে হত্যার চেষ্টা চালায়। Read more

নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি: সিইসি
নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি: সিইসি

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে। নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি। এ লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড Read more

বাউফলে ডোবার পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
বাউফলে ডোবার পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালীর বাউফলে ডোবার পানিতে ডুবে মোহাম্মদ আব্দুল্লাহ (০২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০৩ জুন) দুপুরে গোসিংগা গ্রামে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন