কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মধুপুরে টুটুল হোসেন (৪০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত টুটুল হোসেন (৪০) ওই গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা তুরাব হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে ফিরে স্থানীয় বাজারে একটি দোকান চালাতেন।মঙ্গলবার (১০ জুন) রাত নয়টার দিকে জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মধুপুর পশুহাট সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থল থেকে এক শটগান, মটরসাইকেল ও কয়েক রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ।ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মধুপুর পশুহাট সংলগ্ন স্থানে টুটুলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের পাশ থেকে একটি শটগান, কয়েক রাউন্ড গুলি ও মটরসাইকেল জব্দ করেছে। মুখে আঘাত করা হয়েছে। ধারণা করছি অন্য কোথাও হত্যা করে লাশ ফেলে গেছে। ঘটনাস্থলে আছি। এ ঘটনায় তদন্ত চলছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রাম সীমান্তে আকাশে রহস্যময় উজ্জ্বল রেখা
কুড়িগ্রাম সীমান্তে আকাশে রহস্যময় উজ্জ্বল রেখা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী বালারহাট এলাকার আকাশে হঠাৎ এক রহস্যময় সাদা-লাল রেখা দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উত্তেজনার Read more

ময়মনসিংহের ত্রিশালে শ্রমিক বেচাকেনার হাট!
ময়মনসিংহের ত্রিশালে শ্রমিক বেচাকেনার হাট!

ময়মনসিংহের  ত্রিশালে চলতি বোরো মৌসুমী ফসলের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে ধান মাড়াই শুরু করেছে কৃষকরা, ফলে দেখা দিয়েছে শ্রমিক সংকট। Read more

সাংবাদিক হত্যা মামলায় ১৫ দিনের মধ্যে চার্জশিট: জিএমপি কমিশনার
সাংবাদিক হত্যা মামলায় ১৫ দিনের মধ্যে চার্জশিট: জিএমপি কমিশনার

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে আগামী ১৫ দিনের মধ্যে আসামিদের Read more

ভৈরবে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
ভৈরবে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর শিশু খাদ্য উৎপাদন ও রেস্টুরেন্টে ভেজাল খাদ্য পরিবেশনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা Read more

ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি: সালাহউদ্দিন
ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, 'সব ধর্ম বর্ণের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি, তাই গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে Read more

ইসরাইলের ৩ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালালো ইয়েমেন
ইসরাইলের ৩ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালালো ইয়েমেন

ইসরাইলের ৩টি লক্ষ্যবস্তুতে সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেন। লক্ষ্যবস্তুগুলো হলো—বেন গুরিয়ন বিমানবন্দর, বিরশেভা এবং আশকেলন। খবর মেহের’র। ইয়েমেনের সশস্ত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন