আগামীকাল সোমবার (৩ নভেম্বর)  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা অনুষ্ঠিত হবে। দুপুর ৩টায় বিসিবি কার্যালয়ে শুরু হবে এই গুরুত্বপূর্ণ সভা।বৈঠকের মূল আলোচ্য বিষয় আসন্ন বিপিএল আয়োজন। সভায় নির্ধারণ করা হবে কবে ও কীভাবে শুরু হবে এই মৌসুমের বিপিএল। এছাড়া ফিক্সিং নিয়ে  তদন্ত প্রতিবেদনের বিষয়েও আলোচনা করা হবে জানা গেছে বোর্ড সভায় আসন্ন বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ, নারীদের বিশ্বকাপ পারফরমেন্স, এবং পুরুষ দলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে সমীক্ষামূলক আলোচনা করা হবে।বিসিবির নতুন কমিটি গত ৬ অক্টোবর প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছে। নির্বাচিত হয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ এবং সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে, আর দ্বিতীয় সভা হবে আগামীকাল।বিসিবি কর্মকর্তারা জানিয়েছেন, এই বৈঠক ক্রিকেট প্রশাসনের ভবিষ্যৎ পরিকল্পনা ও জাতীয় ও প্রাইভেট টুর্নামেন্টের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানেল থাকলেও ঝুঁকি নিয়ে কর্ণফুলী নদীপথে পাড়ি দেন হাজারো মানুষ
টানেল থাকলেও ঝুঁকি নিয়ে কর্ণফুলী নদীপথে পাড়ি দেন হাজারো মানুষ

ভোরের আলো পুরোপুরি ফোটার আগেই কর্ণফুলী নদীর ১৫ নম্বর জেটি ঘাটে জমে ওঠে মানুষের ভিড়। কারও গন্তব্য অফিস, কেউ শিক্ষার্থী, Read more

পোপের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক
পোপের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিনদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।বুধবার রাতে (২৩ Read more

মুক্তিপণ না পেয়ে ভাগ্নেকে হত্যা করল আপন মামা!
মুক্তিপণ না পেয়ে ভাগ্নেকে হত্যা করল আপন মামা!

রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে আপন ভাগ্নেকে হত্যা করেছে মামা। অপহরণকারী মামা মো. কামাল হোসেনের দেখানো মতে, Read more

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। অনিয়মিত, মানোন্নয়নে ২০২৬ খ্রিষ্টাব্দের পরীক্ষার্থীদের ২০২৫ খ্রিষ্টাব্দের পুনর্বিন্যাসকৃত Read more

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী চুয়াডাঙ্গায়
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী চুয়াডাঙ্গায়

দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার জনজীবন তীব্র শীতে জুবুথুবু হয়ে পড়েছে । ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে উঠেছে Read more

পাকিস্তানের সাথে হেরেও স্বপ্ন দেখছেন সিমন্স
পাকিস্তানের সাথে হেরেও স্বপ্ন দেখছেন সিমন্স

সংযুক্ত আরব আমিরাতের সাথে লজ্জ্বাজনক সিরিজ হারের পর এবার পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন