চট্টগ্রামে মিরসরাইয়ে ওভারটেক করতে গিয়ে কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় ড্রামট্রাক চালক মো. ফারুক হোসেন (৩৯) ও তার সহকারী রবিউল ইসলাম (৩৫) নিহত হয়েছেন।রবিবার (২২ জুন) সকাল সাড়ে ৭টা দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত ড্রামট্রাক চালক মো. ফারুক খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বসু মিয়া পাড়ার আব্দুল মান্নানের পুত্র এবং চালকের সহকারী নিহত রবিউল টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার চকতৈল এলাকার আনোয়ারুল ইসলামের পুত্র।খোঁজ নিয়ে জানা গেছে, সকালে মহাসড়কের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী বাজারের উত্তর পাশে ঢাকামুখী লেনে দ্রুত গতির ড্রামট্রাকটি ওভারটেক করার সময় কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ও সহকারীর মৃত্যু হয়।জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, চলন্ত লরির পেছনে ড্রামট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গাড়িগুলো থানার হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্মস্থলে ১৪ মাস অনুপস্থিত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বরখাস্ত
কর্মস্থলে ১৪ মাস অনুপস্থিত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বরখাস্ত

কর্মস্থলে গত ১৪ মাস ধরে অনুপস্থিত থাকায় অ্যান্টি টেরোরিজম ইউনিটে (এটিইউ) সংযুক্ত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ নূর আলম পাটওয়ারীকে Read more

ইতালিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
ইতালিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ইতালির মিলানে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) মিলানে অবস্থিত বাংলাদেশ Read more

উন্নয়নের নেশায় এলজিইডি ছিনিয়ে নিচ্ছে সাতকানিয়ার সবুজ
উন্নয়নের নেশায় এলজিইডি ছিনিয়ে নিচ্ছে সাতকানিয়ার সবুজ

চট্টগ্রামের দক্ষিণের জনবহুল উপজেলা সাতকানিয়া। চারপাশে পাহাড়, নদী আর শত শত গাছের ছায়ায় ঘেরা এই অঞ্চলের মানুষ প্রকৃতিপ্রেমী হিসেবেই পরিচিত। Read more

জীবনসঙ্গী খোঁজার মেলা, পছন্দ হলেই বিয়ে!
জীবনসঙ্গী খোঁজার মেলা, পছন্দ হলেই বিয়ে!

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী 'আদিবাসী মিলন মেলা'।শুক্রবার (৩ অক্টোবর) বিকেল Read more

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক
জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আজ রবিবার (৫ অক্টোবর) Read more

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১
চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

চুয়াডাঙ্গার জীবননগরের ডুমুরিয়া গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মিলন হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে এবং স্বপন হোসেন (২৪) নামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন