দগদগে আগুনে গরম লোহা ও ইস্পাতের পিটাপিটিতে মুখর হয়ে উঠেছে বাগমারা উপজেলার কামারশিল্পের দোকানগুলো। রবিবার দুপুরে বাগমারার ভবানীগঞ্জ, কালিগঞ্জ ও শিকদারিসহ উপজেলাটির বিভিন্ন এলাকায় কামারপট্টিতে গিয়ে কামারদের ব্যস্ততার প্রতিচ্ছবি চোখে পড়ে।কামারদের মধ্যে কেউ লোহা আগুনে গরম করছেন, কেউ বা সেই লোহাকে পিটিয়ে বিভিন্ন আকার দিচ্ছেন। আবার কেউ বা তৈরি হওয়ার জিনিসে ধার দিচ্ছেন। এ সকল ধারালো সামগ্রীর মধ্যে ওজন, মান ও প্রকারভেদে দাম নির্ধারণ করা হয়ে থাকে। একটি মাঝারি ধরনের দা ও কাটারি তৈরি করে ওজন অনুযায়ী ২৫০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রয় হয়। ছুরি আকার ভেদে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হয়।ক্রেতারা জানান, ঈদ প্রায় চলেই এসেছে। কোরবানির পশু জবাই দিতে এবং মাংস কাটার জন্য প্রয়োজন চাকু ও ছুর। সে কারণে বাজারে এসেছি দা, বটি ও ছুরি কিনতে। জিনিসের দাম কিছুটা বেশি অন্যবারের চেয়ে।রতন কামার জানান, ‘লোহা পিটিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা আমার পেশা, বাপ-দাদার পৈতৃক সূত্রে আমি এই পেশায় জড়িত। সারাদিন কাজ করে যে কয়টি জিনিস বানাই, সেসব বিক্রয় করে খুব বেশি লাভ না হলেও পরিবারের লোকজনদের নিয়ে একটু ভালো থাকার জন্য এই পেশাটি ধরে রেখেছি এখনও। তবে সারাবছর কাজ-কর্মের ব্যস্ততা তেমন থাকে না। কিন্তু কোরবানি ঈদকে সামনে রেখে আমার কর্মব্যস্ততা অনেক বেড়ে গেছে। সারাবছর যদি এরকম কাজ থাকতো, ভালই হত।’উল্লেখ্য, ২০২৪-২০২৫ অর্থ বছরে বাগমারায় কোরবানিযোগ্য গরু রয়েছে প্রায় ৭০ হাজার, যার মধ্যে ৪৭,২৮৫ টি পশু কোরবানি করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একদিনের জন্য মাছ রপ্তানি বন্ধ রাখা হয়েছে। যে কারণে আজ বুধবার (২১  মে) ভারতে মাছ যায়নি। ব্যবসায়ীরা Read more

কোকোর কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা ও শর্মিলা রহমান
কোকোর কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা ও শর্মিলা রহমান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান Read more

লামার টঙ্গঝিরিতে চাঁদাবাজির সময় তিন পাহাড়ি আটক
লামার টঙ্গঝিরিতে চাঁদাবাজির সময় তিন পাহাড়ি আটক

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের টঙ্গঝিরি এলাকায় গভীর রাতে চাঁদাবাজির সময় স্থানীয় জনসাধারণের সাহসিকতায় তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করা Read more

ঝিনাইদহে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
ঝিনাইদহে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

ঝিনাইদহ সদরের বড় গরিয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রবিবার Read more

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ও বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার
জয়পুরহাটে ট্যাপেন্টাডল ও বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবিতে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুই বোতল বিদেশি মদসহ শাখাওয়াত হোসেন (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন