জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে খাগড়াছড়িতে আহত ও শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। খাগড়াছড়ি জেলা প্রশাসন এই ম্যারাথনের আয়োজন করে।আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭ টায় জেলা সদরের চেঙ্গী স্কয়ার থেকে জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে এর উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। পরে সেখান থেকে শুরু হওয়া এই প্রতীকী ম্যারাথন খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।ম্যারাথনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। ম্যারাথনে অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।ম্যারাথনে অংশগ্রহণকারী কলেজ শিক্ষার্থী তাইজুল ইসলাম বলেন, ‘গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা আহত ও শহীদ হয়েছেন, তাঁদের স্মরণে এই ম্যারাথনে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। এমন আয়োজন ভবিষ্যতেও আমরা চাই।’বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খাগড়াছড়ির একজন প্রতিনিধি বলেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হাজারো ছাত্র জনতা ও সাধারণ মানুষের ত্যাগের মাধ্যমে বৈষম্য ও দুর্নীতি মুক্ত যে নতুন স্বাধীনতা অর্জন করেছি, সেটি যেন বিনষ্ট না হয়। আমরা জুলাই-আগস্টকে ধারণ করে আগামীর বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে চাই। সকল বৈষম্যকে পেছনে ফেলে আগামীর বাংলাদেশ সুখী ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা।’খাগড়াছড়ির জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আমরা নানা কর্মসূচি গ্রহণ করেছি। এরই ধারাবাহিকতায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে এই প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‎বিরামপুরে ট্রাকচাপায় নিহত ১
‎বিরামপুরে ট্রাকচাপায় নিহত ১

দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক বিদ্দিস আলী বিদ্যুৎ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।সোমবার (৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার Read more

সংবাদ সম্মেলনে এনসিপির ৪ নেতার পদত্যাগ
সংবাদ সম্মেলনে এনসিপির ৪ নেতার পদত্যাগ

মাদারীপুরের শিবচর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি থেকে চার নেতা একযোগে পদত্যাগ করেছেন। শনিবার (৯ আগস্ট) বিকেলে শিবচর Read more

রাজধানীর পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার
রাজধানীর পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার

রাজধানীর বনানী ও রামপুরায় পৃথক ঘটনায় বাসের হেলপার ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) সকালে এবং রাতে Read more

হারিকেন অ্যারিনের আকার বড় হবে, সরে যাওয়ার নির্দেশ
হারিকেন অ্যারিনের আকার বড় হবে, সরে যাওয়ার নির্দেশ

প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হারিকেন অ্যারিনের আকার আরও বড় হবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। হারিকেনটির প্রভাবে জলোচ্ছ্বাশ সৃষ্টির আশঙ্কা থেকে একটি Read more

সকালে খালি পেটে মাঠা খাওয়া কি ভালো?
সকালে খালি পেটে মাঠা খাওয়া কি ভালো?

মাঠা আমাদের কাছে ব্রিটিশ আমল থেকেই একটি পরিচিত নাম। এটি এমন একটি পানীয়ের নাম যা ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশ Read more

অবরুদ্ধ গাজার ৮০ শতাংশের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল: জাতিসংঘ
অবরুদ্ধ গাজার ৮০ শতাংশের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল: জাতিসংঘ

ফিলিস্তিনের গাজা উপত্যকার মোট ভবনের ৮০ শতাংশেরও বেশি ধ্বংস করেছে ইসরায়েল। মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) গাজা উপত্যকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন