সিলেটের ওসমানীনগরের বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (০১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওসমানীনগরের দয়ামীর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।দুর্ঘটনায় নিহতরা হলেন ওসমানীনগর থানার খাদিমপুর গ্রামের প্রাইভেট কার চালক হারুন মিয়া ও তার মেয়ে আনিছা বেগম (১০)। আহতরা হলেন মুকিত মিয়া (৩৫), রাহিমা খাতুন (৩০), পান্না বেগম (২৩) ও মুন্নি আক্তার (২৩)। পুলিশ জানায়, তারা সবাই একই পরিবারের সদস্য।খবর পেয়ে ওসমানীনগর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের উদ্ধার করেন। পুলিশ জানায়, দয়ামীর এলাকায় সিলেট হতে হবিগঞ্জগামী হবিগঞ্জ বাস ও তাজপুর হতে সিলেটগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালক হারুন মিয়া ঘটনাস্থলে নিহত হন।শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ সরকার বলেন, ‘দুর্ঘটনা কবলিত বাস ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’জেনারুল ইসলাম/এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আজ ভোর থেকে দুপুর পর্যন্ত দেশের বেশ কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে Read more

ধামইরহাটে হাতির পিঠে চড়ে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়
ধামইরহাটে হাতির পিঠে চড়ে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

নওগাঁর ধামইরহাটে চাকরি জীবনের শেষদিনে এসে এক প্রধান শিক্ষককে হাতির পিঠে চড়ে রাজকীয় বিদায় দিয়েছেন সাবেক শিক্ষার্থীরা। সুসজ্জিতভাবে সাজানো একটি Read more

ভারত-পাকিস্তান সংঘর্ষ নিয়ে যেসব প্রশ্নের উত্তর মেলেনি
ভারত-পাকিস্তান সংঘর্ষ নিয়ে যেসব প্রশ্নের উত্তর মেলেনি

ভারত-পাকিস্তান সংঘর্ষ চলাকালীন এবং তার পরেও দু’তরফে বহু দাবি জানানো হয়েছে, অভিযোগ ও পাল্টা অভিযোগও উঠেছে। এর মধ্যে কিছু দাবি Read more

৭ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
৭ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

বরিশালে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
বরিশালে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা

বরিশালের কাশিপুরে ভয়াবহ এক পারিবারিক বিরোধ রূপ নিয়েছে নৃশংস হত্যাকাণ্ডে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার বিল্লবাড়ি এলাকায় উত্তেজিত জনতা পুলিশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন