নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদে পৃথক দুটি অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। কাসেম মিয়া নামের একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং উভয় স্থানে থাকা বালু জব্দ করেছে প্রশাসন।মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা এলাকায় মহাদেও নদে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।এই সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযুক্ত নৌকা মালিক কাসেম মিয়াকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়। এ সময় প্রায় ২৫০ ঘনফুট বালু জব্দ করা হয়।অপরদিকে উপজেলার বিশরপাশা এলাকায় বালু বোঝাই একটি নৌকাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।স্থানীয় জনতার সহায়তায় আটককৃতদের মঙ্গলবার দুপুরে (২৯ জুলাই) বিশরপাশা পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে তদন্ত কেন্দ্রের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, ‘স্থানীয়দের সহায়তায় বালু বোঝাই নৌকাটি জব্দ করে তিনজনকে আটক করা হয়েছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।উল্লেখ্য, মহাদেও নদ থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও দীর্ঘদিন ধরে একটি চক্র নিয়মিতভাবে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে এবং পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হরমুজ দ্বীপের কাছে যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
হরমুজ দ্বীপের কাছে যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজ দ্বীপের কাছে একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। রবিবার (২২ মার্চ) ইরানের আধা-সরকারি Read more

কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট কাবিলার মৃত্যুদণ্ড
কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট কাবিলার মৃত্যুদণ্ড

যুদ্ধাপরাধ ও রাষ্ট্রদ্রোহের দায়ে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এম২৩ বিদ্রোহীদের সহায়তার Read more

গল্পটা শুধু ক্রিকেটের নয়, এক ভাইয়ের ভালোবাসারও
গল্পটা শুধু ক্রিকেটের নয়, এক ভাইয়ের ভালোবাসারও

বার্মিংহামের এজবাস্টনে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারত। আর এই ইতিহাস গড়তে বিরাট ভূমিকা পালন করেছেন আকাশ দিপ। বল হাতে তিনি Read more

ট্রাম্পের সঙ্গে মুসলিম নেতাদের বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে: এরদোয়ান
ট্রাম্পের সঙ্গে মুসলিম নেতাদের বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে: এরদোয়ান

গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে Read more

কুয়াশা কী, কেন হয়? কুয়াশা পড়লে ঠান্ডা বাড়ে নাকি কমে?
কুয়াশা কী, কেন হয়? কুয়াশা পড়লে ঠান্ডা বাড়ে নাকি কমে?

কুয়াশাকে বরফেরই একটি প্রাথমিক রূপ বলা যায়। বাংলাদেশ ও তার আশেপাশের অঞ্চলে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকায় কুয়াশার জলকণাগুলোর আকার ছোট Read more

লালনমেলায় তিন দিনে থানায় ৭৮ মোবাইল চুরির অভিযোগ
লালনমেলায় তিন দিনে থানায় ৭৮ মোবাইল চুরির অভিযোগ

বাউল সম্রাট ফকির লালন শাহের কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়া আখড়াবাড়িতে এবার ৩ দিনের তিরোধান দিবসের অনুষ্ঠানে লাখো মানুষের স্রোত নামে। আর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন