মানিকগঞ্জের সাটুরিয়ার গাজীখালী নদীর ওপর নির্মিত বিকল্প সড়কের একটি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু খবর পেয়ে তা পরিদর্শনে গিয়ে সেতুটি সংস্কারের জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন।সোমবার (১৬ জুন) দুপুরে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন ঝুঁকিপূর্ণ সেতুটি পরিদর্শন করেন।জানা গেছে, সাটুরিয়ার গাজীখালী নদীর ওপর নির্মিত বিকল্প বেইলি সেতু এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। নির্মাণের পর থেকে সংস্কার না করায় বৃষ্টিতে সেতুটি এক পাশ ৫ ফুট মাটির নিচে দেবে গিয়ে হেলে পড়েছে। সংযোগ সড়ক থেকে সেতু বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে সেতু পারাপার হচ্ছেন শিক্ষার্থী ও পথচারীরা।এদিকে সেতুটি প্রায় ১ মাস ধরে ধসে পড়ে থাকার পরও একটি সতর্কতামূলক ব্যানার টাঙানো ছাড়া কিছুই করেনি সড়ক বিভাগ। অপরদিকে সড়ক ও জনপথ বিভাগের গাফিলতি ও দ্রুত সংস্কার না করলে সাটুরিয়া গোলড়া সড়ক অবরোধ করার হুমকি দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।সম্প্রতি বৃষ্টিপাতের কারণে সেতুর এক পাশের অংশ দেবে যাওয়ায় এটি একদিকে কাত হয়ে পড়েছে। ফলে উপজেলার ৩০টি গ্রামের মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেতু দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।সংবাদকর্মীদের কাছ থেকে খবর পেয়ে সোমবার দুপুরে উপজেলার অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঝুঁকিপূর্ণ সেতুটি পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন। পরিদর্শনে গিয়ে সেতুটি সংস্কারের জন্য পদক্ষেপ গ্রহণ করেন।সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন বলেন, ‘সংস্কার করে সেতুটি ঝুঁকিমুক্ত করে আপাতত চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হবে। আর স্থায়ীভাবে সেতুটির যে ব্যবস্থা করলে জনগণ সুফল পাবে, তা করার ব্যবস্থা নেওয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, গুজব ছড়াবেন না: ডা. জাহিদ হোসেন
চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, গুজব ছড়াবেন না: ডা. জাহিদ হোসেন

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনো চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক Read more

বরিশালে স্বামীর হাতে স্ত্রী খুন!
বরিশালে স্বামীর হাতে স্ত্রী খুন!

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।১১ মে Read more

এবার হজযাত্রীদের পাসপোর্ট নিয়ে সুখবর দিল ধর্ম মন্ত্রণালয়
এবার হজযাত্রীদের পাসপোর্ট নিয়ে সুখবর দিল ধর্ম মন্ত্রণালয়

এবার হজযাত্রী নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও করা যাবে হজযাত্রী নিবন্ধন।মঙ্গলবার (৭ Read more

দেওয়ানগঞ্জে পাট জাগ নিয়ে বিপাকে কৃষকরা
দেওয়ানগঞ্জে পাট জাগ নিয়ে বিপাকে কৃষকরা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার আট ইউনিয়ন ও একটি পৌরসভায় কৃষকেরা পর্যাপ্ত পানির অভাবে পাট পচাতে পারছেন না। ফলে পাট নিয়ে বিপাকে Read more

রাজশাহীতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতি বিসিবি সভাপতির
রাজশাহীতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতি বিসিবি সভাপতির

আগামী বছর রাজশাহীতে আন্তর্জাতিক ম্যাচসহ বিপিএল ও প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) Read more

নরসিংদীতে মাদকের টাকার জন্য মাকে হত্যা, ছেলে গ্রেফতার
নরসিংদীতে মাদকের টাকার জন্য মাকে হত্যা, ছেলে গ্রেফতার

নরসিংদীর শিবপুর উপজেলার বৈলাব গ্রামে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারিয়েছেন বৃদ্ধা মা শামসুন্নাহার (৭০)। শনিবার (৩ মে) রাতে এ ঘটনা ঘটে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন