মেঘনা নদীতে ভৈরব নৌ থানা পুলিশের অভিযানে ৬০ বস্তা ভারতীয় ফোসকা ও ছয় হাজার ৪শত পিস জিলেট ব্লেড উদ্ধার করা হয়েছে। ভৈরবের আগানগর ইউনিয়নের লুন্দিয়া খলাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে দিদার, মানিক মিয়ার ছেলে আসিফ, রমজান আলীর ছেলে ইসমাইল এবং আব্দুল হামিদের ছেলে রানা আটক হয়েছেন। এই ব্যাপারে ভৈরব নৌ থানা পুলিশ বাদী হয়ে আশুগঞ্জ থানায় চোরাচালান আইনে মামলা দিয়ে আলমত সহ আসামীদের আশুগঞ্জ থানায় হস্তান্তর করেছে। আটককৃতরা জানায়, আটককৃত ফোসকা ও ব্লেড সুনামগঞ্জের তাহেরপুর থেকে ভৈরবে আনা হচ্ছিল। এর সাথে একটি প্রভাবশালী মহল জড়িত বলে তারা জানায়। এক বছর ধরেই তারা ভৈরবের একটি চক্রের সহযোগিতায় এই কাজ চালিয়ে আসছেন বলে স্বীকার করে।পুলিশ জানায়, গোপন সংবাদে খবর পেয়ে গতকাল রাতে আশুগঞ্জ থানাধীন মেঘনা নদীর মা মনি ইটভাটার নিকট অভিযান চালানো হয়। এই সময় ছাদ ওয়ালা একটি ব্লাকহেড আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশি কালে ৬০ বস্তা নিষিদ্ধ ভারতীয় ফোসকা ও জিলেট ব্লেড উদ্ধার করা হয়।ভৈরব নৌ থানার উপ-পরিদর্শক মো. সফিকুল ইসলাম বলেন, নৌ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনায় ভৈরব মেঘনা নদীতে রাত্রীকালীন নিয়মিত ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে মা মনি ইটাখলার সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি বাল্কহেড আটক করা হয়। তাতে তল্লাশি করে বাল্কহেডে রক্ষিত ষাট বস্তা ভারতীয় ফোসকা ও জিলেট ব্লেড উদ্ধার করা হয় এবং বাল্কহেডের মাঝিসহ চারজনকে আটক করা হয়। অবৈধ মালামাল ব্যবহারের অভিযোগে বাল্কহেডটিও জব্দ করা হয়েছে। এ ফোসকা ভারতীয় সীমান্তের সোনামহঞ্জ জেলার তাহেরপুর এলাকা থেকে সংগ্রহ করে ভৈরব ও আশুগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে বলিয়া আটককৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ব্যাপারে নৌ পুলিশ বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী ৫ দিনের পূর্বাভাস জানালো আবহাওয়া অধিদপ্তর
আগামী ৫ দিনের পূর্বাভাস জানালো আবহাওয়া অধিদপ্তর

আগামী ৫ দিন পর্যন্ত টানা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি Read more

দেবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অনলাইন জুয়াড়ি আটক
দেবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অনলাইন জুয়াড়ি আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের গালান্ডি বাজারে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত ও পরিচালনার অভিযোগে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে আটক Read more

অবৈধ স্থাপনা উচ্ছেদের আল্টিমেটাম দুই মাসেও বাস্তবায়ন হয়নি
অবৈধ স্থাপনা উচ্ছেদের আল্টিমেটাম দুই মাসেও বাস্তবায়ন হয়নি

দক্ষিণ চট্টগ্রামের ব্যস্ততম বাণিজ্যকেন্দ্র সাতকানিয়ার কেরানীহাটে অবৈধ দোকান ও স্থাপনা সরাতে মাইকিং করে দেওয়া এক সপ্তাহের আল্টিমেটাম দুই মাস পেরিয়ে Read more

কুমিল্লায় আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদল ও এনসিপির যৌথ মিছিল
কুমিল্লায় আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদল ও এনসিপির যৌথ মিছিল

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার জন্য দায়ী আওয়ামী লীগ কুমিল্লাকে অস্থিতিশীল করার জন্য আবার চেষ্টা চালাচ্ছে—এমন অভিযোগে আজ কুমিল্লা নগরীতে বিক্ষোভ মিছিল Read more

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে স্পেন দূতাবাসের সাংবাদিক প্রতিনিধি দল
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে স্পেন দূতাবাসের সাংবাদিক প্রতিনিধি দল

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসমূহ পরিদর্শন করেছেন ঢাকাস্থ স্পেন দূতাবাসের একজন সাংবাদিক প্রতিনিধি দল।বুধবার (০৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন