তামাকের ওপর বিধিনিষেধ আরও কঠোর করেছে সৌদি সরকার। নতুন নিয়ম অনুযায়ী, কোনো তামাক বিক্রেতা দোকান মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমপক্ষে ১৫০ মিটার দূরে না হলে সেখানে ব্যবসা চালানো যাবে না।এছাড়া, রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোকে এখন থেকে তামাকজাত পণ্য পরিবেশনের আগে বিশেষ অনুমতি নিতে হবে। দোকান বা রেস্টুরেন্টের বাইরের অংশে স্পষ্টভাবে ‘অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ’—এমন সাইনবোর্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।নতুন নির্দেশনায় বলা হয়, টেবিল সার্ভিস দেওয়া রেস্টুরেন্টগুলোতে আলাদা ধূমপান কক্ষ রাখতে হবে এবং তামাক প্রস্তুতির স্থানকে খাবার প্রস্তুত এলাকার বাইরে রাখতে হবে।বিধিতে আরও উল্লেখ রয়েছে, খোলা জায়গায় তামাক সেবন নিষিদ্ধ থাকবে এবং শিশা (হুক্কা) তৈরিতে ব্যবহৃত কয়লার পাশে দাহ্য পদার্থ রাখা যাবে না।মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৫০ মিটার দূরত্বের এই নতুন শর্ত আগের বিধিনিষেধের তুলনায় আরও বিস্তৃত। ফলে অনেক তামাক বিক্রেতার ওপর এর প্রভাব পড়তে পারে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বিধিনিষেধ কার্যকর করতে স্থানীয় পৌর কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে তদারকি করবে। নিয়মভঙ্গের প্রমাণ মিললে ব্যবসার লাইসেন্স বাতিল ও অর্থদণ্ডের মতো কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে।সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশনএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদিতে ডিজিটাল হজ পারমিট পাবেন যারা
সৌদিতে ডিজিটাল হজ পারমিট পাবেন যারা

আবাসিক কর্মীদের জন্য ডিজিটাল হজ পারমিট চালু করেছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তরফ থেকে জানানো হয়, হজ মৌসুমে Read more

নীলফামারীতে অবৈধ বালু উত্তোলন, যুবদল নেতাকে জরিমানা
নীলফামারীতে অবৈধ বালু উত্তোলন, যুবদল নেতাকে জরিমানা

নীলফামারীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা Read more

বিমান বিধ্বস্তে আহতদের রক্ত দিতে চান মৌসুমী
বিমান বিধ্বস্তে আহতদের রক্ত দিতে চান মৌসুমী

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। এ Read more

আইন উপদেষ্টার পুরোনো পোস্ট শেয়ার করে হাসনাত লিখলেন ‘আচ্ছা’
আইন উপদেষ্টার পুরোনো পোস্ট শেয়ার করে হাসনাত লিখলেন ‘আচ্ছা’

ক্ষমতাসীনদের বিদেশে চিকিৎসা নেওয়াসহ নানা বিষয় নিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের একটি পুরোনো ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। জাতীয় নাগরিক Read more

সিসি ক্যামেরা হ্যাক করে টার্গেট নির্ধারণ করছে ইরান
সিসি ক্যামেরা হ্যাক করে টার্গেট নির্ধারণ করছে ইরান

নিরাপত্তার জন্য ঘরে ঘরে বসানো ক্যামেরাই এখন ইসরায়েলিদের জন্য হুমকির কারণ হয়ে দেখা দিয়েছে। ইসরায়েলের একাধিক সিসি ক্যামেরা হ্যাক করছে Read more

মারা গেছেন টালিউড তারকা রাহুল অরুণোদয়
মারা গেছেন টালিউড তারকা রাহুল অরুণোদয়

টালিউডে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। তার আকস্মিক মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছে পুরো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন