টালিউডে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। তার আকস্মিক মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছে পুরো টালিউড।জানা গেছে, রোববার পশ্চিমবঙ্গের তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন ৪৩ বছর বয়সী এই অভিনেতা। শুটিংয়ের একপর্যায়ে সমুদ্রে নামেন তিনি। পরে হঠাৎ তলিয়ে গেলে সেটে থাকা টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।ঘটনার পর দ্রুত তাকে দিঘা হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানা গেছে।ধারাবাহিকটিতে রাহুলের সঙ্গে অভিনয় করছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পুরো ইউনিট তালসারিতে শুটিং করছিল। শুটিং শেষে অনেকেই মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিলেন। এ সময় রাহুল আরও কিছু শট দিয়ে আসবেন বলে জানান।ভাস্করের ভাষ্য, ‘জলে ডুবে মৃত্যু হয়েছে তার। ঘটনাটি খুবই মর্মান্তিক। ঠিক কীভাবে এটি ঘটল, তা এখনও পরিষ্কার নয়। সুস্থ-স্বাভাবিক একজন মানুষ এভাবে হঠাৎ চলে যাবেন-এটা মেনে নেওয়া কঠিন।’এই মর্মান্তিক ঘটনায় সহকর্মী ও ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। বাংলা বিনোদন অঙ্গনে তার এই অকাল প্রয়াণকে অপূরণীয় ক্ষতি হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করেন। ছোট পর্দা থেকে বড় পর্দা-দুই মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। ক্যারিয়ারে প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান এই অভিনেতা।বড়পর্দায় তার যাত্রা শুরু হয় ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে। মুক্তির পরই ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায় এবং তাকে নতুন সম্ভাবনাময় তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে। পরবর্তীতে বাণিজ্যিক ও মূলধারার নানা সিনেমায় সমানতালে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন রাহুল।তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’ ও ‘আকাশ অংশত মেঘলা’। প্রতিটি কাজেই ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।ব্যক্তিজীবনে ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন রাহুল। তবে ২০১৭ সাল থেকে আলাদাভাবে বসবাস শুরু করেন এই দম্পতি, পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান সহজ।অভিনয়ের পাশাপাশি নতুন উদ্যোগ হিসেবেও নিজেকে উপস্থাপন করেছিলেন রাহুল। সম্প্রতি ‘সহজকথা’ নামে একটি পডকাস্ট শুরু করেন তিনি, যা শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কন্যা সন্তানের বাবা হয়ে আলহামদুলিল্লাহ বললেন অপূর্ব
কন্যা সন্তানের বাবা হয়ে আলহামদুলিল্লাহ বললেন অপূর্ব

বাবা হলেন ছোটপর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার স্ত্রী শাম্মা দেওয়ান কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে সোশ্যাল Read more

বিরামপুরে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
বিরামপুরে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ করেছে বিরামপুর উপজেলা জামায়াতে Read more

ধামইরহাটে জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
ধামইরহাটে জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নওগাঁর ধামইরহাটে কৃষকের রোপা-আমন ধান ক্ষেতে ক্ষতিকারক কীটনাশক স্প্রে প্রয়োগে ধানগাছ পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খেলনা ইউনিয়নের Read more

ত্রিশালে ওভারব্রীজের অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা
ত্রিশালে ওভারব্রীজের অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা

ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের দরিরামপুর বাস স্ট্যান্ড এলাকায় জনদুর্ভোগ লাঘবে ফুট ওভারব্রিজে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালিত Read more

ঢাকায় ভিসা কার্যক্রম চালু অস্ট্রেলিয়ার, ধন্যবাদ ড. ইউনূসের
ঢাকায় ভিসা কার্যক্রম চালু অস্ট্রেলিয়ার, ধন্যবাদ ড. ইউনূসের

ঢাকা থেকে ফের ভিসা কার্যক্রম চালু করেছে অস্ট্রেলিয়া। একইসঙ্গে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে ২ মিলিয়ন ডলার অনুদান দেবে দেশটি। মঙ্গলবার Read more

সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে অবতরণ করেছে। সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন