আবাসিক কর্মীদের জন্য ডিজিটাল হজ পারমিট চালু করেছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তরফ থেকে জানানো হয়, হজ মৌসুমে পবিত্র মক্কা নগরীকে প্রবেশের অনুমতি পেতে আবাসিক কর্মীদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে পাসপোর্ট অধিদপ্তর।  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্ল্যাটফর্ম আবশার ও মুকিম পোর্টালের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে। ফলে পাসপোর্ট অফিসে যাওয়ার কোনো প্রয়োজন হবে না।প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর প্ল্যাটফর্ম আবশারের মাধ্যমে আবেদনকারী অভ্যন্তরীণ গৃহকর্মী, নির্ভরশীল ব্যক্তিবর্গ, প্রিমিয়াম আবাসিক অনুমোদনপ্রাপ্ত ব্যক্তি, বিনিয়োগকারী, নাগরিকদের মায়েরা এবং উপসাগরীয় দেশগুলোর নাগরিকদের অনুমোদন ইস্যু করা হচ্ছে।মুকিম পোর্টালের মাধ্যমে মক্কাভিত্তিক প্রতিষ্ঠানে কাজ করেন এমন ব্যক্তি, মৌসুমি ওয়ার্ক ভিসাধারী ব্যক্তি ও হজের মৌসুমে এই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি আছে এমন ব্যক্তিদের অনুমতিপত্র দেওয়া হয়। আগামী ২৩ এপ্রিল থেকে মক্কায় প্রবেশে অনুমতি নিতে হবে।অনুমতিপত্র ছাড়া কাউকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। এমন চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তার নিজ বাসস্থানে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।পবিত্র স্থাপনাগুলোতে ওয়ার্ক পারমিট আছে এমন বাসিন্দারা এর আওতার বাইরে থাকবেন। মক্কা থেকে আবাসিক আইডি কার্ড ইস্যু করা হয়েছে এমন ব্যক্তি এবং যাদের বৈধ হজের অনুমতি আছে, তারা এর বাইরে থাকবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৯ এপ্রিল থেকে হজ ভিসা ছাড়া কেউ মক্কায় প্রবেশ করতে পারবে না। ওই দিন থেকে ১০ জুন পর্যন্ত নাগরিক, উপসাগরীয় দেশগুলোর নাগরিক, বাসিন্দা এবং অন্য ভিসাধারীদের জন্য নুসুক প্ল্যাটর্ফম ব্যবহার করে উমরা অনুমোদন ইস্যু স্থগিত থাকবে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শীত মোকাবিলায় ফুটপাতই ভরসা নিম্ন আয়ের মানুষের
শীত মোকাবিলায় ফুটপাতই ভরসা নিম্ন আয়ের মানুষের

পৌষ মাসের কনকনে শীতে যবুথবু দেশের উত্তরাঞ্চলের সাধারণ মানুষ। শীত বেড়ে যাওয়ায় গরম কাপড় কিনতে ছুটছেন ফুটপাতের কাপড়ের দোকানে। বিশেষ Read more

গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলি বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি
গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলি বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেশটির বিমান বাহিনীর পাইলট, কর্মকর্তা এবং সৈনিকসহ অন্তত ৯৭০ Read more

রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম: মাহিয়া মাহি
রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম: মাহিয়া মাহি

অভিনেত্রী মাহিয়া মাহি দেড় বছর আগে বলেছিলেন, রাজনীতিবিদ স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। গণমাধ্যমে দেওয়া সেই ঘোষণার পর Read more

রঈস হত্যার খুনিদের বিচারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন
রঈস হত্যার খুনিদের বিচারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন

মবভায়োলেন্সের মাধ্যমে গাজীপুরে ইমাম ও খতিব মাওলানা রঈস উদ্দিন হত্যার প্রতিবাদে চিহ্নিত খুনিদের বিচারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ Read more

চাঁপাইনবাবগঞ্জে ৫ ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে ৫ ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পরিবেশ অধিদপ্তরের অভিযানে উপজেলার বিভিন্ন ইট ভাটাগুলি সরকারী নিয়মনীতি, স্থাপনা আইন ও ইট প্রস্তুত না মানার কারণে মোবাইল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন