নীলফামারীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীচাপ ইউনিয়নের শীশাতলী বাজারসংলগ্ন দেওনাই নদী থেকে অবৈধভাবে দুটি ট্রাক্টরে করে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।মাসুম ইসলাম নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন যুবদলের সভাপতি। তিনি একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আকাশকুড়ী গ্রামের বাসিন্দা।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। ভারী ট্রাক্টর ও যানবাহন চলাচলের কারণে এলাকার গ্রামীণ সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেন তারা।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মলি আক্তার। অভিযানে নীলফামারী সদর থানা পুলিশ সহযোগিতা করে।সহকারী কমিশনার (ভূমি) মলি আক্তার সময়ের কণ্ঠস্বরকে জানান, ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জেন বারকিনের প্রথম হারমেস ব্যাগ বিক্রি হলো ১০ মিলিয়ন ডলারে
জেন বারকিনের প্রথম হারমেস ব্যাগ বিক্রি হলো ১০ মিলিয়ন ডলারে

বিশ্বজুড়ে বারকিন ব্যাগকে মর্যাদা ও বিলাসিতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তবে এবার সর্বপ্রথম তৈরি হওয়া বারকিন ব্যাগটি নিলামে বিক্রি Read more

চাঁদাবাজি-দখলবাজি করলে কোনো ছাড় নয়: আহমেদ আযম খান
চাঁদাবাজি-দখলবাজি করলে কোনো ছাড় নয়: আহমেদ আযম খান

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘নেতাকর্মীরা কেউ লুটপাট, চাঁদাবাজি, দখলবাজিসহ কোনো প্রকার অপকর্ম করবেন Read more

বিরামপুরে জাল নোটসহ আটক ২
বিরামপুরে জাল নোটসহ আটক ২

দিনাজপুরের বিরামপুরে জাল নোটসহ আবির হোসেন (২২) ও আব্দুল্লাহ (৩২)  নামে দুই জনকে আটক করেছে পুলিশ।রবিবার (৬ জুলাই) সন্ধ্যা ৭ Read more

বাতিল হতে যাচ্ছে শিক্ষকদের গ্রীষ্ম-শীতকালীন ছুটি
বাতিল হতে যাচ্ছে শিক্ষকদের গ্রীষ্ম-শীতকালীন ছুটি

সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের জন্য দীর্ঘদিন ধরে চালু থাকা ‘ভ্যাকেশন’ বা অবকাশ সুবিধা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া Read more

ধামইরহাটে বিজিবির অভিযানে ৩ চোরাকারবারি আটক
ধামইরহাটে বিজিবির অভিযানে ৩ চোরাকারবারি আটক

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৩শত পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন