গাজীপুর সাফারি পার্কে সর্বশেষ জিরাফ মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এর মাধ্যমেই জিরাফশূন্য হয়ে পড়েছে পার্কটি। টিবি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ জিরাফটি বাঁচানোর চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে জিরাফশূন্যের খাতায় নাম উঠল গাজীপুর সাফারি পার্কের। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে সোমবার (২০ অক্টোবর) বিকাল ৪টায় গাজীপুর সাফারি পার্কের অভ্যন্তরে আফ্রিকান সাফারি বেষ্টনীতে পূর্ণবয়স্ক অসুস্থ স্ত্রী জিরাফ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ওইদিন জিরাফটির মৃত্যু হলেও শনিবার (২৫ অক্টোবর) গণমাধ্যমকর্মীদের তথ্যটি জানান পার্ক কর্তৃপক্ষ।সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, ২০১৩ সালে পার্কটি প্রতিষ্ঠিত হয়। শুরুর বছর থেকে দুই দফায় দক্ষিণ আফ্রিকা থেকে ১০টি জিরাফ আনা হয়। ফ্যালকন ট্রেডার্স নামে আন্তর্জাতিক প্রাণি বিপণন প্রতিষ্ঠানের মাধ্যমে এগুলো আমদানি করা হয়েছিল। এরপর ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে আরও চারটি জিরাফ বাচ্চা দেয়। অন্যদিকে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে রোগাক্রান্ত হয়ে বেশ কিছু জিরাফ মারা যায়। পরে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর আরেকটি জিরাফ মারা গেলে স্ত্রী জিরাফটি সঙ্গীহীন অবস্থায় ছিল। সেটিও সোমাবার (২০ অক্টোবর) বিকাল ৪টায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত্যুর চারদিন পর শুক্রবার (২৪ অক্টোবর) গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ এ ঘটনায় শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সরকারি কাজে ব্যস্ত থাকার কারণে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করতে বিলম্ব হয়েছে বলে জানায় সাফারি পার্ক কর্তৃপক্ষ।গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ জানান, সাফারি পার্কের একমাত্র স্ত্রী জিরাফটি অসুস্থ হয়ে পড়লে ১৪ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টায় গাজীপুর সাফারি পার্কে অসুস্থ বন্যপ্রাণীর চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদানে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের জরুরি সভা পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সাইন্স অনুষদের ডীন প্রফেসর ড. গোলাম হায়দারকে প্রধান করে পাঁচ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডা. আব্দুল আজিজ আল মামুন, কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. গোলাম আজম চৌধুরী, কেন্দ্রীয় পশু হাসপাতালের প্রাক্তন চিফ ভেটেরিনারী অফিসার ডাঃ এ.বি.এম শহীদ উল্লাহ, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারী অফিসার ডাঃ হাতেম সাজ্জাত ও জুলকার নাইন। গাজীপুর সাফারি পার্কের বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্যরা সরেজমিন উপস্থিত থেকে মৃত জিরাফের পোস্ট মর্টেম সম্পন্ন করেন। তারা প্রতিবেদনে উল্লেখ করেন, জিরাফটি টিউবারকিউলোসিস (টিবি) রোগে আক্রান্ত হয়ে মারা যায়। পার্কের ভেতরেই জিরাফটিকে মাটি চাপা দেওয়া হয়েছে। স্ত্রী জিরাফটির মৃত্যুর মাধ্যমে পার্কটি জিরাফশূন্য হয়ে পড়ল।গাজীপুর ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক কামাল হোসেন জানান, জিরাফ মৃত্যুর ঘটনায় একটি তদন্ত প্রতিবেদন প্রণয়ন করা হয়েছে, যা ইতোমধ্যে কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, জিরাফের মৃত্যুর ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পার্ক কর্তৃপক্ষ। ডায়েরিতে অসুস্থতার কথা উল্লেখ করা হয়েছে।আল-আমীন/এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাষ্ট্রীয় তহবিল থেকে শত কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছেন ট্রাম্প
রাষ্ট্রীয় তহবিল থেকে শত কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছেন ট্রাম্প

২০২২ সালে ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের প্রাসাদোপম বাসভবন মার-আ-লাগোতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অভিযানে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, সেজন্য মার্কিন রাষ্ট্রীয় Read more

তারেক রহমান ৩ মাস আগেই আমাকে নমিনেশন দিয়েছেন: বিএনপি নেতা মনি
তারেক রহমান ৩ মাস আগেই আমাকে নমিনেশন দিয়েছেন: বিএনপি নেতা মনি

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময়কালে সভায় জানান, বিএনপির ভারপ্রাপ্ত Read more

আলফাডাঙ্গায় তিন লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
আলফাডাঙ্গায় তিন লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

ফরিদপুরের আলফাডাঙ্গায় তিন লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা Read more

সরকার প্রত্যেক মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে : উপদেষ্টা আদিলুর
সরকার প্রত্যেক মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে : উপদেষ্টা আদিলুর

সরকার দেশের প্রত্যেক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, Read more

সীতাকুণ্ডে তেলের ডিপো থেকে ২৫ হাজার লিটার তেল জব্দ
সীতাকুণ্ডে তেলের ডিপো থেকে ২৫ হাজার লিটার তেল জব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ২৫ হাজার লিটার তেল জব্দ করেছে জেলা প্রশাসন।সোমবার (৩০ মার্চ) বিকাল বেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন