মুন্সিগঞ্জের শ্রীনগরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজহার (৫২) নামে এক শরবত বিক্রেতার বিরুদ্ধে। শুক্রবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে অভিযুক্ত আজহারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টায় শ্রীনগর ইউনিয়নের ধাইসার সাদ্দামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।অভিযুক্ত আজহার উপজেলার শ্রীনগর ইউনিয়নের ধাইসার সাদ্দামপাড়া এলাকার মৃত মঙ্গলের পুত্র। তিনি শ্রীনগর এলাকার শরবত বিক্রেতা।অভিযোগ রয়েছে, অভিযুক্ত আজহার পাশ্ববর্তী জুলহাসের বাড়ির ভাড়াটিয়ার ১১ বছরের মেয়েকে ঘরে একা পেয়ে শুক্রবার সকালে ধর্ষণ করেন। পরে ভিকটিমের মা কাজ শেষে বাড়িতে ফিরে ঘরে ধর্ষক আজহারকে দেখে চিৎকার দিলে স্থানীয়রা এসে ধর্ষককে আটক করার পর কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে দুপুর ১টার দিকে ধর্ষককে ঐ এলাকায় দেখে স্থানীয়রা আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করে থানা হেফাজতে রাখা হয়েছে। শিশুটি চিকিৎসার জন্য নারী পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ঢাকা ইপিজেডের তিনটি কারখানা লে অফ ঘোষণাকে কেন্দ্র করে বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। সোমবার Read more

সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

ঢাকার সিটি ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রম ২৮ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে সোমবার (২৭ Read more

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ২১ শিশু-কিশোর
টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ২১ শিশু-কিশোর

গজারিয়া উপজেলায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ২১ শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। এমন ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন Read more

ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তাহলে দেশটিতে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন Read more

মিয়ানমার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
মিয়ানমার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ। এসময় প্রধান Read more

ঐক্য দিয়ে অপকর্মের প্রতিবাদ হবে মুখ্য জবাব: উপদেষ্টা ফারুকী
ঐক্য দিয়ে অপকর্মের প্রতিবাদ হবে মুখ্য জবাব: উপদেষ্টা ফারুকী

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার র‍্যালির অনুসঙ্গ যারা পুড়িয়ে দিয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করেছে। ফ্যাসিবাদের অনুসারীরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন