বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া প্রেতাত্মা ও দোসররা এখনো যায়নি। তারা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে অবস্থান নিয়ে পাতানো পরিকল্পিত অস্থিরতা তৈরি করে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস ও অন্তবর্তীকালীন সরকার যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে না পারে, সেজন্য প্রস্তুত রয়েছে।’ বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়ায় ১০ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী কিশোর গবেষক আহনাফ বিন আশরাফ নাবিলকে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা যে ক্ষমতায় টিকে থাকার জন্য তার নিষ্ঠুরতা, রক্তাক্ত বইয়েছে, সেক্ষেত্রে যে সমস্ত নেতা ও প্রশাসনের ব্যক্তিরা দায়ী, তাদেরকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য এক ধরনের গ্রিণ সিগন্যাল দেয়া হয়েছে পাসপোর্ট ডিপার্টমেন্ট থেকে যে তাদেরকে পাসপোর্ট দেয়া যেতে পারে। সেক্ষেত্রে যাদের অপরাধের অভিযোগ আছে কিংবা অপরাধী হতে পারে, তারা প্রশাসনের পক্ষ থেকে গ্রিণ সিগন্যাল পেতে পারে না। এর মানে হলো প্রশাসনে ঘাপটি মেরে থাকা লোকরা শেখ হাসিনার সূদুর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নে নানা পরিকল্পনা করছে।’ তিনি আরো বলেন, ‘জনগণের উপরে কোনো শক্তি নেই। নতুন করে যতই ষড়যন্ত্র করা হোক, এরা পরাজিত হবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরবে। পাশাপাশি স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে দেশ পরিচালিত হবে।’ তিনি বলেন, ‘প্রত্যেক রাজনৈতিক দল তাদের অবস্থান থেকে মত প্রকাশের স্বাধীনতাই গণতান্ত্রিক সংস্কৃতি। এটাকে কদা ছুড়াছুড়ি বলা যায় না। এই গণতন্ত্রের জন্যই ১৬ বছর ধরে এতো আন্দোলন সংগ্রাম। গণতন্ত্রের এই মূল চালিকাশক্তিকেই শেখ হাসিনা কেড়ে নিয়েছিলো।’ এছাড়াও জুলাই সনদের আইনী ভিত্তি নিয়ে তিনি বলেন, ‘নির্বাচিত পার্লামেন্ট ছাড়া পূর্ব থেকেই কোনো কিছুকে আইন হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। তাহলে যে আইনের শাসনের জন্য লড়াই করা হয়েছে, সেই আইনের শাসনের লড়াইয়ের চেতনাকে ব্যাহত করা হবে।’ মেধাবী শিক্ষার্থী নাবিল সম্পর্কে তিনি বলেন, ‘কিশোর বয়সে তার উদ্ভাবনী চিন্তা চেতনা অবিশ্বাস্য। তার প্রতিভার সন্ধান পেয়ে তারেক রহমানের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। পরে তাকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হয়।’ এ সময় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচিসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, কিশোর গবেষক আহনাফ বিন আশরাফ নাবিল ‘গার্ডিয়ান এঞ্জেল’ নামে একটি অ্যাপস উদ্ভাবনে কাজ করছে। এর মাধ্যমে নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিত, জলবায়ু পরিবর্তন রোধসহ ১৯ বিষয়ে ডিজিটাল সমাধান হিসেবে কাজ করবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৭০ নতুন কমিটি দিল ছাত্রদল, তিনটি বিলুপ্ত
৭০ নতুন কমিটি দিল ছাত্রদল, তিনটি বিলুপ্ত

একদিনেই ৭০টি নতুন কমিটি প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ Read more

কোরবানির জন্য কত টাকা থাকতে হবে?
কোরবানির জন্য কত টাকা থাকতে হবে?

'পরিবারের খরচ মেটানোর পর যদি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখে নির্ধারিত পরিমাণ সোনা বা রুপা থাকে কিংবা বাজার Read more

ছেলের জন্য শিঙারা আনতে গিয়ে গুলিতে প্রাণ গেল জাহাঙ্গীরের
ছেলের জন্য শিঙারা আনতে গিয়ে গুলিতে প্রাণ গেল জাহাঙ্গীরের

২০ জুলাই, ঠিক এক বছর আগে—এই দিনেই পুলিশের ছোড়া গুলিতে প্রাণ হারান গলাচিপার আমখোলা ইউনিয়নের সন্তান সিএনজি চালক জাহাঙ্গীর খান Read more

আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি মিথ্যা: প্রেস উইং
আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি মিথ্যা: প্রেস উইং

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বলে বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। তবে Read more

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান
খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান

সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।শুক্রবার (০২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া Read more

টাঙ্গাইলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের নাগরপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১আগস্ট) দুপুরে উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া বিল থেকে লাশটি উদ্বার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন