ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র শুধু মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই নয়, বরং তার চুলের স্টাইলের জন্যও আলোচনায় থাকেন প্রায়ই। আল হিলাল থেকে বিদায় নিয়ে সম্প্রতি তিনি নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসেছেন। আর ফিরে এসেই যেন নতুন উদ্যমে মাঠ মাতাচ্ছেন এই ফরোয়ার্ড।মঙ্গলবার (৫ আগস্ট) ব্রাজিলিয়ান লিগে জুভেন্টুডের মুখোমুখি হয় সান্তোস। যেখানে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন নেইমার।প্রথমার্ধে ৩৭তম মিনিটে গোল করে সান্তোসকে এগিয়ে দেন নেইমার। এরপরই আলভারো ব্যারিয়াল স্কোরলাইন দ্বিগুণ করেন। যদিও বিরতির আগেই একটি গোল শোধ করে জুভেন্টুড।দ্বিতীয়ার্ধে দু’দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না কেউই। অবশেষে ৮০তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তোস। এই জয়ের ফলে টানা তিন ম্যাচ জয়হীন থাকার পর ফের জয়ের মুখ দেখলো সান্তোস। বর্তমানে তারা ১৭ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৫ নম্বরে রয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদীতে দূর্গাপূজায় সরকারি অনুদান দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঈশ্বরদীতে দূর্গাপূজায় সরকারি অনুদান দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

পাবনার ঈশ্বরদীতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দূর্গাপূজায় দরিদ্র মহলকে সমাজসেবা কার্যালয়ের পরিচয়ে সরকারি অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ Read more

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার
মালয়েশিয়ায় দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার মেলাকা রাজ্যের একটি ভাড়া বাড়ি থেকে ২ বাংলাদেশি যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে Read more

বেনাপোলে প্রবীণ বিএনপি নেতা শাহাদত হোসেন মারা গেছেন
বেনাপোলে প্রবীণ বিএনপি নেতা শাহাদত হোসেন মারা গেছেন

বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি প্রবীণ নেতা শাহাদত হোসেন মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন Read more

‘প্রধানমন্ত্রী পদে ১০ বছরের বেশি নয়’ প্রস্তাবে রাজি বিএনপি
‘প্রধানমন্ত্রী পদে ১০ বছরের বেশি নয়’ প্রস্তাবে রাজি বিএনপি

একজন ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না, সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার Read more

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৯
বান্দরবানে সেনাবাহিনীর  অভিযানে অস্ত্রসহ  আটক ৯

বান্দরবান জেলার সদর উপজেলার টংকাবতি ইউনিয়নের পুনর্বাসন চাকমা পাড়া ও ইমানুয়েল ত্রিপুরা পাড়ায় আলীকদম সেনা জোনের সাঁড়াশি অভিযানে একটি আঞ্চলিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন