টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকে আবারও নদীতে নামছেন চাঁদপুরের জেলেরা। মা ইলিশ সংরক্ষণে গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। নিষেধাজ্ঞা শেষ হতেই জেলেদের মাঝে বইছে উৎসবের আমেজ।জেলার নদীপাড়ের বিভিন্ন ঘাটে ইতোমধ্যে জেলেরা তাদের নৌকা ও জাল মেরামতের প্রস্তুতি সম্পন্ন করেছেন। দীর্ঘ ২২ দিন মাছ ধরতে না পারায় জীবিকার টানাপোড়েন কাটিয়ে আবারও নদীতে নামার অপেক্ষায় রয়েছেন তারা।চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা জানান, মা ইলিশ রক্ষা অভিযানে প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থা যৌথভাবে কাজ করেছে। এ সময় জেলায় প্রায় ৪৫ হাজার নিবন্ধিত জেলেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরার অনুমতি মিললেও সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী মা ইলিশ ও পোনা ইলিশ (১০ ইঞ্চির নিচে) ধরার উপর এখনো কঠোর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। অন্যদিকে জেলেরা আশা করছেন, এবার নদীতে প্রচুর ইলিশ মিলবে, যা তাদের দীর্ঘদিনের কষ্ট কিছুটা লাঘব করবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর
আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও Read more

নির্বাচনের তারিখে বিলম্বে জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন
নির্বাচনের তারিখে বিলম্বে জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন

নির্বাচনের তারিখে বিলম্বে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার (০৬ জুন) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার Read more

পিএসএলে নিবন্ধন করলেন মুস্তাফিজসহ ১০ বাংলাদেশি
পিএসএলে নিবন্ধন করলেন মুস্তাফিজসহ ১০ বাংলাদেশি

আসন্ন আইপিএলে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়েছেন বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তবে আইপিএলে জায়গা Read more

অস্ট্রেলিয়ায় খনিতে বিস্ফোরণ, নিহত ২
অস্ট্রেলিয়ায় খনিতে বিস্ফোরণ, নিহত ২

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের একটি খনিতে ভূগর্ভস্থ বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। ২০১৫ সালের পর এই ধরনের ঘটনা প্রথম। Read more

কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকে রহস্যজনক অচেতন
কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকে রহস্যজনক অচেতন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের ছয় কর্মকর্তা রহস্যজনকভাবে অচেতন হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (০১ জুন) দুপুরে কুলিয়ারচর বাজারে হাবিব কমপ্লেক্সের দ্বিতীয় Read more

লামায় দুর্ধর্ষ ডাকাতির মাস্টারমাইন্ড, অস্ত্র ও টাকা উদ্ধার
লামায় দুর্ধর্ষ ডাকাতির মাস্টারমাইন্ড, অস্ত্র ও টাকা উদ্ধার

পার্বত্য বান্দরবানের লামায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো ছুরি ও নগদ টাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন