চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রেললাইনের পাশ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার (৬ জুলাই) দুপুরে আলমডাঙ্গা উপজেলার বেতবাড়িয়ায় রেললাইনের পাশ থেকে এ লাশ উদ্ধার করে রেল পুলিশ।চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু তথ্যটি নিশ্চিত করেছেন।এলাকাবাসী জানায়, রোববার ভোরে বেতবাড়িয়া রেলগেটের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রেলওয়ে ফাড়ি পুলিশ।পুলিশ জানায়, লাশের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। মুখমণ্ডল থেতলে গিয়েছে। শরীরের বিভিন্ন স্থানের গোশত ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। কোনভাবেই চেনার উপায় নেই।লাশের পরিচয় সনাক্তের জন্য ঝিনাইদহের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, ধারণা করা হচ্ছে রাতে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটতে পারে।ঘটনাটি হত্যাকাণ্ড বা কোন সন্দেহজনক কিনা এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি হত্যাকাণ্ড না, আমার কাছে ট্রেনে কেটে মৃত্যু হয়েছে বলে মনে হয়েছে।’ মৃতদেহের পাশে একটি ছেড়া লুঙ্গী ও শার্ট পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে আনজুমান মফিদুলে দাফনের প্রস্তুতি চলছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পেছালো খালেদা জিয়ার দেশে ফেরা
পেছালো খালেদা জিয়ার দেশে ফেরা

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ একদিন পিছিয়ে গেছে। আগামী ৫ মে’র পরিবর্তে Read more

এনইআইআর চালু, প্রতিবাদে বিটিআরসিতে মোবাইল ব্যবসায়ীদের হামলা
এনইআইআর চালু, প্রতিবাদে বিটিআরসিতে মোবাইল ব্যবসায়ীদের হামলা

শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবন ভাঙচুর করছে বিক্ষোভকারীরা। হবৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকালে Read more

ভারতের পানিতে ডুবছে পাকিস্তান, নিহত বেড়ে ৪৩
ভারতের পানিতে ডুবছে পাকিস্তান, নিহত বেড়ে ৪৩

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত অন্তত ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। প্রাদেশিক কর্তৃপক্ষ জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে Read more

বেনাপোলে উট খামার থেকে সব বিক্রি: বৈধতা নিয়ে প্রশ্ন
বেনাপোলে উট খামার থেকে সব বিক্রি: বৈধতা নিয়ে প্রশ্ন

সেই মরুভূমির জাহাজ উট এখন আর নেই যশোরের সীমান্তবর্তী বেনাপোলের পুটখালি গ্রামে। সব উট বিক্রি হয়ে যাওয়ায় খাঁ খাঁ করছে Read more

পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে কান্দাহার প্রদেশে নিহত ৪০
পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে কান্দাহার প্রদেশে নিহত ৪০

অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এতে Read more

চাল কম দেওয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা
চাল কম দেওয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন