কক্সবাজারে টেকনাফের উপকুলী ইউনিয়ন বাহারছড়া গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে পাচারকারী চক্রের বন্দিশালা থেকে শিশুসহ ৪৪ জন মালয়েশিয়াগামী যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন, টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. সালাহউদ্দিন রশীদ তানভীর।তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে, মানবপাচারকারী চক্রের সদস্যরা গহীন পাহাড়ের বেশ কয়েকটি গোপন আস্তানায় মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ কিছু সংখ্যক লোকজনকে জড়ো করেছে।’পাশাপাশি এই চক্রের সদস্যরা স্বল্প টাকার বিনিময়ে মালয়েশিয়া পাঠানোর কথা বলে, তাদের আস্তানায় নিয়ে আসার পর আটকে রেখে নির্যাতন করে মুক্তিপণ আদায় করছিল। সেই তথ্য অনুযায়ী শুক্রবার ভোর রাতের দিকে কোস্টগার্ডের অভিযানিক দল উক্ত এলাকায় বেশ কয়েক ঘণ্টা সাঁড়াশি অভিযান পরিচালনা করে নারী, শিশুসহ সর্বমোট ৪৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়।তবে অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে গেছে বলে জানান তিনি।কোস্টগার্ডের এ কর্মকর্তা আরো বলেন, ‘টেকনাফে সাগর পুকুরের বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে অবৈধ পন্থায় সাগর পথে মানব পাচার করার জন্য বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র সক্রিয় হয়ে তাদের অপকর্ম অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে। তারা রোহিঙ্গা শরণার্থী শিবিরে বসবাসরত রোহিঙ্গা নারী-পুরুষদের স্বল্প টাকার বিনিময়ে মালয়েশিয়া পৌঁছানোর কথা পাহাড়ে এনে জমায়েত করে। এরপর ভুক্তভোগীদের নির্যাতন করার পাশাপাশি মোটা অংকের মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে নির্যাতন করে থাকে।‘এ বিষয়ে পাচারকারী চক্রের কবল থেকে উদ্ধার হওয়া উখিয়া সোনা পাড়া এলাকার বাসিন্দা সুপারী ব্যবসায়ী কামাল গণমাধ্যমকর্মীদের কাছে বলেন, ‘গত দুই দিন আগে বাহাড়ছড়া এলাকায় সুপারী ক্রয় করতে এসে পাচারকারী চক্রের খপ্পরে পড়ি। এ সময় আমার সঙ্গে থাকা নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এরপর আমার কাছ থেকে আরো এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা দিতে বিলম্ব হলে নির্যাতন করতো। অবশেষে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদস্যরা আমাদের উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধার হওয়া জিম্মিদের তাদের স্বজনদের কাছে ফেরত পাঠানোর জন্য টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেরোবিতে শিক্ষকদের উপস্থিতি পত্রে মুজিব শতবর্ষের ছবি নিয়ে তোলপাড়
বেরোবিতে শিক্ষকদের উপস্থিতি পত্রে মুজিব শতবর্ষের ছবি নিয়ে তোলপাড়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষকদের উপস্থিতি পত্রে এখনও মুজিব বর্ষের লোগো ও Read more

ময়মনসিংহে ৭ বছর পর ছাত্রদলের নতুন কমিটি, নেতাকর্মীদের উচ্ছ্বাস
ময়মনসিংহে ৭ বছর পর ছাত্রদলের নতুন কমিটি, নেতাকর্মীদের উচ্ছ্বাস

ময়মনসিংহ জেলা, মহানগর ও বিভিন্ন ইউনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় ৭ বছর পর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) Read more

এনায়েতপুরে যমুনায় বিলীন ২৫টি বসতভিটা, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান
এনায়েতপুরে যমুনায় বিলীন ২৫টি বসতভিটা, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান

সিরাজগঞ্জের এনায়েতপুরের চাঁদপুরে যমুনার তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তে প্রায় ২৫টি বসত ভিটা নদীতে বিলীন হয়েছে। গবাদি পশু সহ ঘরবাড়ির টিনের Read more

উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি
উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

কুড়িগ্রামের উলিপুরে ঝড়ো হাওয়ায় আমন ধান ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। সে কারণে আধাপাকা, থোরধানসহ আমন ক্ষেত মাটিতে হেলে Read more

জীবননগরে কীটনাশক পান করে গৃহবধূর মৃত্যু
জীবননগরে কীটনাশক পান করে গৃহবধূর মৃত্যু

জীবননগরে কীটনাশক পান করার ১২ দিন পর রিনি খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রিনি খাতুন জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া Read more

মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি
মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর অনুষ্ঠিত হবে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন