গাজীপুরের কালিয়াকৈরে দুই মাসের বেতন না পাওয়ায় সড়কে নেমেছেন মাহমুদ ডেনিম কারখানার শ্রমিকরা।রবিবার (১৮ মে) সকাল ১১টার দিকে কারখানার দুই শতাধিক শ্রমিক সফিপুর আনসার একাডেমির সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের ওই অংশে যানজটের সৃষ্টি হয়।শ্রমিকরা অভিযোগ করেন, টানা দুই মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও মিলছে না কোনো সুনির্দিষ্ট তারিখ। এমন পরিস্থিতিতে পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা। তাই দাবি আদায়ে রাস্তায় নামা ছাড়া আর কোনো পথ ছিল না। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের আশ্বাসে শ্রমিকরা পরে সড়ক থেকে সরে যান, যান চলাচল স্বাভাবিক হয়।কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মো. যোবায়ের আহমেদ জানান, শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে এনসিপির একমাত্র প্রার্থী জোবাইরুল আরিফ, নেই কোনো স্থাবর সম্পত্তি
চট্টগ্রামে এনসিপির একমাত্র প্রার্থী জোবাইরুল আরিফ, নেই কোনো স্থাবর সম্পত্তি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে ১২ দলীয় জোটের অংশীদার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মো. Read more

সেফ এক্সিটের প্রশ্ন নেই, আমরা টাকা লুট করিনি: ধর্ম উপদেষ্টা
সেফ এক্সিটের প্রশ্ন নেই, আমরা টাকা লুট করিনি: ধর্ম উপদেষ্টা

গত হজে ব্যয় না হওয়া ৩৭ কোটি ৯৪ লাখ টাকা ৮৩১ এজেন্সিকে ফেরত দেয়া হবে বলে জানিয়ছেন, ধর্ম উপদেষ্টা আ Read more

ফরিদপুরে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত
ফরিদপুরে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কাদিরদী কলেজের Read more

ঢাকায় টেকনোর ফ্ল্যাগশিপ স্টোর চালু
ঢাকায় টেকনোর ফ্ল্যাগশিপ স্টোর চালু

সম্প্রতি উত্তরার সেন্টার পয়েন্টে অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টেকনো ফ্ল্যাগশিপ স্টোরের জমকালো উদ্বোধন হয়েছে। এই ফ্ল্যাগশিপ স্টোরটি বাংলাদেশে টেকনোর Read more

নওগাঁয় ড্রাইভিং পরীক্ষায় পাশ ও লাইসেন্স দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ
নওগাঁয় ড্রাইভিং পরীক্ষায় পাশ ও লাইসেন্স দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ

ড্রাইভিং পরীক্ষায় পাশ ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছে থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’র (টিটিসি) Read more

বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে বিদেশে ভালো বেতনের চাকরি দেওয়ার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।অভিযোগে জানা যায়, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন