পটুয়াখালীর গলাচিপায় হাফেজি মাদ্রাসা ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি শিক্ষক মাসুদুর রহমানকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার গোলখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। দীর্ঘ প্রায় চার মাস পলাতক থাকার পর মাদ্রাসা শিক্ষক মাসুদকে পুলিশ ধরিয়ে দেয় মামলার বাদী ছাত্রীর বাবা আলী আকবর। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান।মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ২১ জুন গোলখালী নূরে মদিনা মডেল মহিলা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী জান্নাতুলের অস্বাভাবিক মৃত্যু ঘটে। মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করে, জান্নাতুল সাপের কামড়ে মারা গেছে। তবে জান্নাতুলের বাবা আলী আকবর এ দাবি প্রথমে মেনে নিলেও পরবর্তীতে সন্দেহ হলে তিনি জানান, তার মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে ধর্ষণ ও হত্যার আলামত পাওয়া যায়।এরপর চলতি বছরের ২৯ জুন আলী আকবর বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(২) ধারায় পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলায় মাদ্রাসার পরিচালক মাসুদুর রহমানকে প্রধান আসামি ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে দ্বিতীয় আসামি করা হয়। আদালতের নির্দেশে গলাচিপা থানা মামলাটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে তদন্ত শুরু করে।চার মাসের বেশি সময় পলাতক থাকার পর মামলার বাদীর দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে পুলিশ নিজ বাড়ি থেকে প্রধান আসামি মাসুদুর রহমানকে গ্রেপ্তার করে। পরে তাকে ওইদিনই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।ভুক্তভোগী জান্নাতুলের বাবা আলী আকবর বলেন, ‘আমি আমার মেয়ের হত্যার সুষ্ঠু বিচার ও আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই।’গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ‘আসামি মাসুদুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।’উল্লেখ্য, চলতি বছরের ২১ জুন ‘গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসা শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু’ শিরোনামে সময়ের কন্ঠস্বর অনলাইন একটি সংবাদ প্রকাশ হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্কুলে ভর্তির লটারি আজ, যেভাবে জানবেন ফল
স্কুলে ভর্তির লটারি আজ, যেভাবে জানবেন ফল

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য নির্ধারিত ডিজিটাল লটারি আজ বৃহস্পতিবার (১১ Read more

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসার শিক্ষকের
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসার শিক্ষকের

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মাওঃ সুলতান আহমেদ (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার Read more

চট্টগ্রাম বন্দরে জাহাজের অপেক্ষা শূন্যে, আন্তর্জাতিক বাণিজ্যে গতি
চট্টগ্রাম বন্দরে জাহাজের অপেক্ষা শূন্যে, আন্তর্জাতিক বাণিজ্যে গতি

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর আবারও জিরো ওয়েটিং টাইমে ফিরেছে। এতে বহির্নোঙরে জাহাজের অপেক্ষা শূন্যে নেমে এসেছে। ফলে জাহাজের টার্ন Read more

জীবননগরে পানিতে ডুবে আরিফ নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু
জীবননগরে পানিতে ডুবে আরিফ নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে পানিতে ডুবে আরিফুল ইসলাম আরিফ (৩৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) Read more

জরুরি ওষুধ নিশ্চিতে ভূঞাপুরে সারারাত দুই ফার্মেসি খোলা রাখার নির্দেশ
জরুরি ওষুধ নিশ্চিতে ভূঞাপুরে সারারাত দুই ফার্মেসি খোলা রাখার নির্দেশ

টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা সদরে অন্তত দুইটি ফার্মেসি রাতের বেলাতেও খোলা রাখার নির্দেশ দিয়েছে পৌরসভা প্রশাসন। জনস্বার্থে ও রোগীদের জরুরি ওষুধ Read more

প্রেমিকের সঙ্গে দেখা করতে বাসে উঠে ঘুম, ঢাকায় পৌঁছে বিপদে কিশোরি
প্রেমিকের সঙ্গে দেখা করতে বাসে উঠে ঘুম, ঢাকায় পৌঁছে বিপদে কিশোরি

প্রেমিকের সঙ্গে দেখা বাড়ি রংপুরের উদ্দেশ্যে হবিগঞ্জ থেকে যাত্রা করে ১০ম শ্রেণির এক ছাত্রী। বাসে ঘুমিয়ে পড়ায় ভুল করে ঢাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন