চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে এক হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে বিজিবি। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জীবননগর পৌর শহরের তেঁতুলিয়া গ্রামের পাঁকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলো- জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের হালিমের ছেলে সাগর হোসেন এবং জীবননগর হাসপাতাল পাড়ার আজিজুল হকের ছেলে সুমন ইসলাম।সোমবার (১২ জানুয়ারি) সকালে বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তি জানানো হয়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির হাবিলদার নাসির হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা রোববার সন্ধ্যা ৭টার দিকে সীমান্ত পিলার ৬৯/৭-এস হতে আনুমানিক সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার তেঁতুলিয়া গ্রামের পাঁকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান চালান।অভিযানে এক হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩টি মোবাইল ফোনসহ দুজনকে আটক করা হয়। আটক দুজনকে জীবননগর সোপর্দ করা হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিয়োগ দেবে সিপিজিসিবিএল, বেতন ১ লাখ ৭৫ হাজার
নিয়োগ দেবে সিপিজিসিবিএল, বেতন ১ লাখ ৭৫ হাজার

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডে (সিপিজিসিবিএল) ‘ম্যানেজিং ডিরেক্টর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৪ জুন পর্যন্ত আবেদন Read more

উপজেলা প্রকৌশলী দায় এড়াতে ঠিকাদারকে নোটিশ, পরিদর্শনে এলজিইডি টিম
উপজেলা প্রকৌশলী দায় এড়াতে ঠিকাদারকে নোটিশ, পরিদর্শনে এলজিইডি টিম

বরগুনার তালতলীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সড়কে নিম্নমানের ইট সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের অভিযোগে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঝাড়ু Read more

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য-মাহিদুল
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য-মাহিদুল

টানা তিন অ্যাওয়ে ওয়ানডে সিরিজ হার তো শুধু নয়। তিন সিরিজের নয় ম্যাচে জয় মাত্র একটি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের Read more

ববিতে আমরণ অনশনে ৫ শিক্ষার্থী অসুস্থ
ববিতে আমরণ অনশনে ৫ শিক্ষার্থী অসুস্থ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণে আমরণ অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ৫ জন অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে Read more

গৌরনদীতে বিয়ের দাবিতে অনশন, অন্তঃসত্ত্বা তরুণীকে মারধরের অভিযোগ
গৌরনদীতে বিয়ের দাবিতে অনশন, অন্তঃসত্ত্বা তরুণীকে মারধরের অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনরত তিন মাসের অন্তঃসত্ত্বা এক তরুণীকে মারধর করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার Read more

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল জুনেই
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল জুনেই

আগামী ৩০ জুন প্রকাশ করা হবে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল। আজ মঙ্গলবার (৩ জুন)  বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন