ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার জন্য একটি বিল অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট নেসেটে। ইসরায়েলি পার্লামেন্টে গৃহীত এই খসড়া আইনের কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে দখলদারিত্ব অব্যাহত রাখছে, যা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৩৩৪ এর সুস্পষ্ট লঙ্ঘন।বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে যে, পূর্ব জেরুজালেমসহ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশের ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের পরামর্শমূলক অভিমতকে স্বাগত জানিয়েছে। এই অভিমত ইসরায়েলের আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দায়িত্বগুলোকে পুনর্ব্যক্ত করেছে।বিবৃতিতে বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত করেছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিল্লিতে ধসে পড়লো চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা
দিল্লিতে ধসে পড়লো চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের ওয়েলকাম এলাকায় শনিবার (১২ জুলাই) সকালে চারতলা একটি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন ধ্বংসস্তূপের Read more

হলে ঢাবি ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু
হলে ঢাবি ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আসমা আক্তার লিজা (২০১৯-২০ শিক্ষাবর্ষ) হৃদরোগ ও ফুসফুসে পানি জমার জটিলতায় মারা গেছেন। আজ শুক্রবার (১৫ আগস্ট) Read more

ভালুকায় নিহত ছাত্রদলকর্মী পারভেজের স্মরণে দোয়া ও সমবেদনা
ভালুকায় নিহত ছাত্রদলকর্মী পারভেজের স্মরণে দোয়া ও সমবেদনা

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাইচান গ্রামের সন্তান ও প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদলকর্মী পারভেজের স্মরণে শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য Read more

সি‌ন্ডিকেট সভা নি‌য়ে কৌশ‌লে প্রশাসন, দাবি‌তে অনড় শিক্ষার্থী
সি‌ন্ডিকেট সভা নি‌য়ে কৌশ‌লে প্রশাসন, দাবি‌তে অনড় শিক্ষার্থী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের উদ্ভূত পরিস্থিতি সমাধানের লক্ষ্যে গতকাল রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ভেটেরিনারি ও পশুপালন অনুষদের প্রতিনিধি শিক্ষার্থীদের Read more

বাঘায় পিস ফ্যাসিলিটেট গ্রুপের আয়োজনে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
বাঘায় পিস ফ্যাসিলিটেট গ্রুপের আয়োজনে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

'সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলায় অনুষ্ঠিত হলো আন্তঃধর্মীয় সংলাপ।  এই সংলাপের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন