গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় বহুমুখী উন্নয়নে কাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় এবং এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি)-এর আওতায় বুধবার (২২ অক্টোবর) কৃষি বিভাগের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কাস্টার উন্নয়ন পরিকল্পনা (সিডিপি), ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান (সিআইপি) এবং কাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (সিআরএপি) শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আরইউটিডিপি, এলজিইডি’র সহকারী প্রকৌশলী মো. সাইফুর রহমান হৃদয়। কর্মশালায় বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোকে উত্তর-পশ্চিম অঞ্চলের পৌরসভার সাথে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রথম পর্যায় প্রকল্পটি দেশের ৮১টি পৌরসভা এবং ৬টি সিটি কর্পোরেশনে বাস্তবায়িত হবে। বাংলাদেশের ৩৬টি জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২.১ কোটি মানুষ উপকৃত হবেন বলে জানা যায়। তন্মধ্যে অর্ধেকই হলেন নারী। প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত, সড়কবাতি উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, ডাম্পিং স্টেশন, সুপারমার্কেট, ব্রিজ-কালভার্ট নির্মাণ ও পৌরভবন নির্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিকের উন্নয়ন করা হবে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পটি সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনা করে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে পরিচালিত হবে বলে কর্মশালায় উপস্থাপন করা হয়। অনুষ্ঠিত কর্মশালায় পৌরসভার টাউন-লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সদস্যবৃন্দ, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট পরামর্শকবৃন্দের মধ্যে সাজেদা বেগম, জেন্ডার বিশেষজ্ঞ (ভারপ্রাপ্ত টিম লিডার), মো. মিজানুর রহমান, পৌর নকশা প্রকৌশলী, মো. আব্দুর রকিব খান, নগর পরিকল্পনা বিশেষজ্ঞ ফারহানা ইসলাম, আর্কিটেক্ট এমটিএস মেহমুদ, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. আল আমিন ছাড়াও পরিবেশ বিশেষজ্ঞ, পলাশবাড়ী পৌরসভার সহকারী প্রকৌশলী এবং পৌর নির্বাহী কর্মকর্তা (অ. দা.) মো. মর্তুজা এলাহী, উপ-সহকারী প্রকৌশলী (পূর্ত বিভাগ) মোহাম্মদ সফিউল ইসলাম ও প্রেস ক্লাব সভাপতি শাহ আলম সরকারসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় শুরু হলো মাসব্যাপী শরৎ উৎসব
বরগুনায় শুরু হলো মাসব্যাপী শরৎ উৎসব

বিশ্ব পর্যটন দিবসে নানা আয়োজনের মধ্য দিয়ে বরগুনায় উদ্বোধন করা হয়েছে মাসব্যাপী শরৎ উৎসব।শনিবার (২৭ সেপ্টেম্বর) সুরঞ্জনা ইকো টুরিজম অ্যান্ড Read more

ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ফিজি দ্বীপপুঞ্জের দক্ষিণে ৬.৫ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে।মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১৪ Read more

গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় ব্যাটারীচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২ টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে পৌরশহরের খলসি Read more

লক্ষ্মীপুরে নির্মাণের বছর না যেতেই ভবনে ফাটল, ছাদ ছুঁয়ে পড়ছে পানি
লক্ষ্মীপুরে নির্মাণের বছর না যেতেই ভবনে ফাটল, ছাদ ছুঁয়ে পড়ছে পানি

লক্ষ্মীপুরে বিদ্যালয়ের ভবন নির্মাণের বছর না যেতেই ফাটল দেখা দিয়েছে। ছাদ দিয়ে পড়ছে পানি। ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে চতুর্থ তলার Read more

বিদ্যালয়ের জায়গা দখল করে রাস্তা ও কালভার্ট নির্মাণ, জানেনা কেউই
বিদ্যালয়ের জায়গা দখল করে রাস্তা ও কালভার্ট নির্মাণ, জানেনা কেউই

মাদারীপুরের কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ডের ৩নং রাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের জায়গা দখল করে রাস্তা ও কালভার্ট নির্মাণ করার অভিযোগ Read more

বড়দিন উপলক্ষ্যে তারেক রহমানের শুভেচ্ছা
বড়দিন উপলক্ষ্যে তারেক রহমানের শুভেচ্ছা

বড়দিন উপলক্ষ্যে বাংলাদেশসহ সারা বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বুধবার (২৪ ডিসেম্বর) রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন