কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের ভয়াবহ হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে। প্রতিবেশী দুই দেশটির বৈরী সম্পর্কের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ভারতে এবার নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। খবর এনডিটিভির।শুধু বাবর-রিজওয়ানই নয়, পাকিস্তানের আরও তারকার অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত। এর মধ্যে আছে ক্রিকেটার শাহিন আফ্রিদি, হানিয়া আমির ও আলী ফজলের মতো জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী, অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী জ্যাভেলিন থ্রোয়ার আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ভারত থেকে নাদিমের ইনস্টাগ্রাম পেইজে প্রবেশ করার চেষ্টা করা হলে বার্তা আসে, ‘ভারতে অ্যাকাউন্টটি পাওয়া যাবে না। এর কারণ হচ্ছে আমরা এসব বিষয় সীমাবদ্ধ করার জন্য একটি আইনি অনুরোধ মেনে নিয়েছি।’গত ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়। এই হামলার কারণ হিসেবে শুরু থেকেই ভারত দায়ী করে আসছে পাকিস্তানকে। তবে যোগসূত্রিতা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের কথা বলে আসছে শাহবাজ শরিফের পাকিস্তান সরকার। ঘটনার পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধুর পানি চুক্তি স্থগিত করা, আত্তারি স্থল বন্দর বন্ধ করা, পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সমস্ত ভিসা বাতিল করাসহ একগুচ্ছ পদক্ষেপ নেয়। বিপরীতে পাকিস্তানও তাদের আকাশসীমা ভারতের জন্য নিষিদ্ধ করে। পরে একই পদক্ষেপ নেয় ভারতও। পেহেলগামে হামলার পর থেকেই প্রচুর অনুসারী থাকা পাকিস্তানি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ভারত। এরই মধ্যে শোয়েব আখতার, বাসিত আলি, শহীদ আফ্রিদিসহ পাকিস্তানি তারকাদের বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলও বন্ধ করেছে ভারত। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নওগাঁয় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা সদরের খড়হাটির পাশ থেকে মরদেহটি Read more

তেল মজুত রেখে বিক্রি বন্ধ, ইউএনও’র অভিযানে পাম্পে তেল বিক্রি শুরু
তেল মজুত রেখে বিক্রি বন্ধ, ইউএনও’র অভিযানে পাম্পে তেল বিক্রি শুরু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে একটি ফিলিং স্টেশনে ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার Read more

রুয়া নির্বাচনে ২৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
রুয়া নির্বাচনে ২৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচনে ২৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল Read more

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের খেলার সূচি চূড়ান্ত
ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের খেলার সূচি চূড়ান্ত

২০০২ সালের পর আর বিশ্বকাপ জেতেনি ব্রাজিল। ২৪ বছরের খরা ঘোঁচাতে ২০২৬ আসরে আঁটঘাট বেঁধেই নামছে তারা। তাই ইউরোপের বড় Read more

মহানবী (সা.)-এর জীবনাদর্শ সবার জীবনকে আলোকিত করুক: রাষ্ট্রপতি
মহানবী (সা.)-এর জীবনাদর্শ সবার জীবনকে আলোকিত করুক: রাষ্ট্রপতি

আজ আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের (মৃত্যু) পুণ্যময় দিন। ৫৭০ খ্রিস্টাব্দের এই Read more

বিভক্তির আক্রোশ নয়, দেশপ্রেমের ঐক্য চাই: সিইউজে
বিভক্তির আক্রোশ নয়, দেশপ্রেমের ঐক্য চাই: সিইউজে

রাজনৈতিক বিভক্তিকে ঘিরে আক্রোশ নয়; আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশপ্রেমী শক্তিকে জাতীয় ঐক্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন