সরকারি বাঙলা কলেজে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম সাব্বির। বুধবার (২২ অক্টোবর) দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যে সংঘর্ষ চলাকালে এ হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সরকারি বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শিহাব আল নাসিম বলেন, ‘সংঘর্ষের সময় সাংবাদিক সাব্বির ঘটনাস্থলের ভিডিও ধারণ করছিলেন। এসময় বিষয়টি নজরে পড়ে ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাজু মিয়ার। পরে তিনি কয়েকজন অনুসারীকে নিয়ে সাব্বিরের ওপর হামলা চালান। এতে রক্তাক্ত জখম হন সাব্বির।’তিনি আরও বলেন, ‘সহকর্মীরা তাৎক্ষণিকভাবে আহত সাব্বিরকে উদ্ধার করে রাজধানীর ডেল্টা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।’এ ঘটনায় বাঙলা কলেজ তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সাংবাদিক সমিতির পক্ষ থেকে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক (৩৫) নিহত হয়েছে। তার নাম ও ঠিকানা পাওয়া যায়নি। রবিবার (২৪ আগস্ট) বিকাল Read more

ফরিদগঞ্জে ভাতিজাকে জবাই করে হত্যা, চাচাসহ আটক ৩
ফরিদগঞ্জে ভাতিজাকে জবাই করে হত্যা, চাচাসহ আটক ৩

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাসী বাবু গাজী (২৪) কে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করেছে চাচা হাসান গাজী।সোমবার (১১ আগস্ট) Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কনকসাস’র মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কনকসাস’র মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস)।বৃহস্পতিবার Read more

যুক্তরাষ্ট্র থেকে ফিরেই দুর্নীতির মামলায় আদালতে নেতানিয়াহু
যুক্তরাষ্ট্র থেকে ফিরেই দুর্নীতির মামলায় আদালতে নেতানিয়াহু

দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনের জন্য বুধবার (৯ এপ্রিল) ২২তম বারের মতো তেল আবিবের আদালতে হাজির হলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন Read more

হারিয়ে যাওয়া যুবককে খুঁজে পেল ৩ বিজিবি
হারিয়ে যাওয়া যুবককে খুঁজে পেল ৩ বিজিবি

খাগড়াছড়িতে মানসিক রোগে আক্রান্ত এক যুবককে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জীবিত অবস্থায় উদ্ধার করেছে ৩ বিজিবি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) খাগড়াছড়ি Read more

টেক্সটাইল মিলের টয়লেট থেকে শ্রমিকের লাশ উদ্ধার
টেক্সটাইল মিলের টয়লেট থেকে শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় টেকনো টেক্সটাইল মিলে কর্মরত এক শ্রমিকের লাশ মিলের টয়লেট থেকে উদ্ধার করেছে পুলিশ।রবিবার (৬ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন