যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলা এবং নাগরপুরে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নৌ-পুলিশ অভিযান চালিয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার উমারপুর ইউনিয়নের ভূতের মোড় ও বলারামপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানে ২টি বালুবাহী বাল্বগেডসহ নৌকা আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে নৌ-পুলিশ। পরে নৌকার মালিকদের বিরুদ্ধে নিয়মিত দুটি মামলা দায়ের করে নৌ-পুলিশ।এছাড়া একই দিনে যমুনা নদী থেকে ৫০ পিস চায়না দুয়ারী নিষিদ্ধ জাল উদ্ধার করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ বিষয়ে নৌ-পুলিশের ইনচার্জ (আইসি) মো. ফিরোজ উদ্দিন বলেন, ‘অবৈধ বালু উত্তোলনসহ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’অভিযান চলাকালে নৌ-পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে অচল সিসি ক্যামেরা, সচল করতে নেই উদ্যোগ
বরিশালে অচল সিসি ক্যামেরা, সচল করতে নেই উদ্যোগ

নগরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে ২০১৫ সালে আড়াই কোটিরও বেশি টাকা ব্যয়ে বরিশাল সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন স্থানে এবং সড়কের Read more

রাজধানীর কামরাঙ্গীরচরে গণপিটুনিতে দুই ‘চাঁদাবাজ’ নিহত
রাজধানীর কামরাঙ্গীরচরে গণপিটুনিতে দুই ‘চাঁদাবাজ’ নিহত

রাজধানীর কামরাঙ্গীরচরের সিলেটি বাজারে গণপিটুনিতে মাসুদ ও নাদিম নামের দুজন নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশের দাবি, তাঁরা সংঘবদ্ধ ছিনতাইকারী Read more

ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, চুয়াডাঙ্গায় প্রিয় শিক্ষককে অনন্য সম্মান
ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, চুয়াডাঙ্গায় প্রিয় শিক্ষককে অনন্য সম্মান

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান লাকীকে এক রাজকীয় বিদায় সংবর্ধনা Read more

অস্ত্র–ইয়াবা–ককটেল মামলার আসামি যুবলীগ নেতা গিট্টু নাছির গ্রেপ্তার
অস্ত্র–ইয়াবা–ককটেল মামলার আসামি যুবলীগ নেতা গিট্টু নাছির গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি স্থানীয় যুবলীগ নেতা মো. নাছির (৩৩), ওরফে গিট্টু নাছিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২৪ Read more

গাজার ৭৭ শতাংশ দখল করেছে ইসরাইল
গাজার ৭৭ শতাংশ দখল করেছে ইসরাইল

গাজার ৭৭ শতাংশ স্থান দখল করে নিয়েছে ইসরাইল বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন