চট্টগ্রামের লোহাগাড়ায় ১৩ হাজার ইয়াবা নিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বাসের চালক, হেলপারসহ তিনজন।সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টায় উপজেলার চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন – কক্সবাজার জেলার উখিয়া থানার জালিয়াপালং ইউনিয়নের নুর আহম্মদের ছেলে জসিম উদ্দিন (৩৩), কক্সবাজার জেলার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম লাহারপাড়া এলাকার মৃত আবু শমার ছেলে মো. করিম (৩৪), একই এলাকার মো. শাহীন আলমের ছেলে মহিউদ্দিন (২৫)।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাসে অভিযান চালিয়ে বাসের চালক, সহকারী ও সুপার ভাইজারকে ১৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হবে এবং আদালতে প্রেরণ করা হবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে স্কুলছাত্রের ওপর দুর্বৃত্তের হামলা
মিরসরাইয়ে স্কুলছাত্রের ওপর দুর্বৃত্তের হামলা

চট্টগ্রামের মিরসরাইয়ে নাস্তা আনতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এক স্কুল শিক্ষার্থী। শনিবার (১৭ জানুয়ারি) উপজেলার পৌর সদরের পৌরসভা মার্কেটের Read more

গরমে অতিষ্ঠ জনজীবন বিপাকে নিম্ন আয়ের মানুষ
গরমে অতিষ্ঠ জনজীবন বিপাকে নিম্ন আয়ের মানুষ

নওগাঁর ধামইরহাটে জ্যৈষ্ঠের শেষে টানা কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এতে নাকাল সব বয়সি মানুষ তবে বিশেষ করে Read more

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৫৭ জন
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৫৭ জন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ রবিবার (২৭ জুলাই) পুলিশ সদর Read more

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪, আহত ৮
হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪, আহত ৮

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু'জন পুরুষ ও দু'জন নারী। Read more

প্রেমিকের সঙ্গে রাতে দেখা করতে এসে ধাওয়া খেয়ে পুকুরে, অতঃপর…
প্রেমিকের সঙ্গে রাতে দেখা করতে এসে ধাওয়া খেয়ে পুকুরে, অতঃপর…

কুমিল্লার মনোহরগঞ্জে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পুকুরে লাফিয়ে পড়ে প্রেমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন