আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক এবং বাণিজ্য সম্প্রসারণের ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে চায় বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ। এছাড়া পাকিস্তান-আফগানিস্তান সাম্প্রতিক সংঘাতে ভারতের জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি।সংবাদমাধ্যম আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে ইয়াকুব মুজাহিদ বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোনো পক্ষেরই উপকারে আসবে না। আলোচনার মাধ্যমে চ্যালেঞ্জগুলো সমাধানের ওপর জোর দিয়েছেন তিনি।আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আফগানিস্তান এবং পাকিস্তান প্রতিবেশী দেশ। তাদের মধ্যে উত্তেজনা কারও উপকারে আসে না। সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং সুপ্রতিবেশী নীতির ওপর প্রতিষ্ঠিত হওয়া উচিত।’ দুই দেশের মধ্যে দোহা চুক্তির কথা উল্লেখ করে তিনি জানান, তুরস্কে আসন্ন বৈঠকে চুক্তিটি বাস্তবায়ন ও পর্যবেক্ষণের প্রক্রিয়াগুলোর ওপর আলোকপাত করা হবে।   মুজাহিদ জোর দিয়ে জানান, সব পক্ষকে চুক্তির প্রতিটি ধারার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, কাবুল শর্তাবলীর প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তান যদি তার বাধ্যবাধকতা পূরণ না করে, তাহলে এটি সমস্যা তৈরি করবে।আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনায় ভারতের কথিত ভূমিকা সম্পর্কে এক প্রশ্নের জবাবে, আফগান প্রতিরক্ষামন্ত্রী অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। মুজাহিদ বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। অন্য দেশের বিরুদ্ধে আফগান ভূখণ্ড ব্যবহার কখনো আমাদের নীতির অংশ হবে না। আমরা একটি স্বাধীন জাতি হিসেবে ভারতের সাথে সম্পর্ক বজায় রাখি এবং আমাদের জাতীয় স্বার্থের কাঠামোর মধ্যে সেই সম্পর্ক আরও শক্তিশালী করব। একই সাথে, আমরা পাকিস্তানের সাথে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখব। ‘আমাদের লক্ষ্য সম্পর্ক সম্প্রসারণ করা, উত্তেজনা তৈরি করা নয়। পাকিস্তানের অভিযোগ ভিত্তিহীন, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য’, যোগ করেন আফগান প্রতিরক্ষামন্ত্রী। সূত্র: টোলো নিউজ এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সামিরার আগাম জামিন নিতে হাইকোর্টে স্বামী ইশতিয়াক
সামিরার আগাম জামিন নিতে হাইকোর্টে স্বামী ইশতিয়াক

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি সামিরা হকের আগাম জামিন নিতে হাইকোর্টে তার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদ। Read more

চুল দিবস আজ
চুল দিবস আজ

আজ শনিবার (১ অক্টোবর), চুল দিবস। নুমি নামক যুক্তরাষ্ট্রের এক হেয়ার স্টাইল কোম্পানি ২০১৭ সালে দিবসটির প্রচলন করে। বিচিত্র এ Read more

দেশের অর্থনীতির জন্য আগামী ৭ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব
দেশের অর্থনীতির জন্য আগামী ৭ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

বাংলাদেশের অর্থনীতির জন্য আগামী ৭ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টা বাংলাদেশকে গড়ে তুলতেও পারে, আবার ব্যর্থ করতেও পারে বলে জানিয়েছেন Read more

‘অ্যান্টিলিসের মুক্তা’ কিউবাকে ট্রাম্প কেন ‘নিয়ে নিতে’ চাইছেন?
‘অ্যান্টিলিসের মুক্তা’ কিউবাকে ট্রাম্প কেন ‘নিয়ে নিতে’ চাইছেন?

দীর্ঘদিন ধরে কিউবার সঙ্গে আমেরিকার সম্পর্কে টানাপোড়েন চলে আসছে। আমেরিকার সঙ্গে কিউবার লড়াই মূলতঃ অর্থনৈতিক ও আদর্শগত।

আলফাডাঙ্গায় কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার ১
আলফাডাঙ্গায় কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার ১

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ১২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‍্যাব। পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা এই মূর্তিটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন